কি চার, কি ছক্কা, কি রান.. ভারত আর ইংল্যান্ড রেকর্ড গড়তে কসুর করেনি

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম

টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে এসে এমন রেকর্ডের দেখা মিলেছে, যা আগের নয় বিশ্বকাপে দেখা যায়নি। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয় ফাইনালে উঠেছে ভারত। তবে মুম্বাইয়ের ওয়াংখেড়ের এই ম্যাচ ভারতের জয় ছাপিয়েও রেকর্ড বন্যার এক ম্যাচ হিসেবে স্বীকৃত হয়ে গিয়েছে। যেখানে বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের দেখা মিলেছে। 

আগে ব্যাট করতে নেমে সাঞ্জু স্যামসনের ৪২ বলে ৮৯ রানের ইনিংসে ভারত ২৫৩ রানের সংগ্রহ পায়। লক্ষ্যে নেমে জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে(১০৫) ইংল্যান্ড ২৪৬ রানে থামে। দুই দল মিলিয়ে পুরো ম্যাচে ৩৪টি ছক্কা মেরেছে, যা টি–টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে সর্বোচ্চ এবং যেকোনো টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

শুধু ছক্কার রেকর্ডেই থামেনি ম্যাচ। ভারত ২৫৩, ইংল্যান্ড ২৪৬- দুই দল মিলিয়ে ৪৯৯ রান। বিশ্বকাপের ইতিহাসে এটি সর্বোচ্চ রানের ম্যাচ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে মোট ৫১৭ রান হয়েছিল, যা টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সম্মিলিত রান।

রেকর্ডময় ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমেই একের পর এক রেকর্ড ভেঙেছে। গতকাল ভারত তাদের ইনিংসে ১৯টি ছক্কা মেরেছে, এতে সব মিলিয়ে চলতি বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত মোট ৮৮টি ছক্কা মেরেছে, যা কোনো টি–টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে একটি দলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২০২৫ সালে বুলগেরিয়া একটি ত্রিদেশীয় সিরিজে ৭৮টি ছক্কা ছিল সর্বোচ্চ।

ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৭৩টি বাউন্ডারি এসেছে, যা টি–টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে সর্বোচ্চ এবং যেকোনো টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তৃতীয় সর্বোচ্চ।

৩৬০ রান এসেছে বাউন্ডারি থেকে, যা টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার কোনো ম্যাচে ৩০০-এর বেশি রান বাউন্ডারি থেকে এসেছে। ৪০ ওভারের এই ম্যাচে মাত্র ৪টি ওভারে কোনো বাউন্ডারি হয়নি, বাকি প্রায় পুরো ম্যাচজুড়েই ছিল চার-ছক্কার ঝড়।

আগামী ৮ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে নামবে ভারত। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর