মোস্তাফিজের বদলি নিয়েছে কলকাতা, ক্ষুব্ধ পাকিস্তান নিচ্ছে আইনি ব্যবস্থা

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম

মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে গতকাল শনিবার জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নেওয়ার ঘোষণা দেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে খেলতে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডকে না বলে দিয়েছেন তিনি। আর এ ঘটনায় মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত মাসে অনুষ্ঠিত পিএসএল নিলামে শুরুতে দল পাননি মুজারাবানি। পরে শামার জোসেফকে ইসলামাবাদ ছেড়ে দিলে ভাগ্য খুলেছিল জিম্বাবুয়ে পেসারের। সেই মুজারাবানিকে গতকাল দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা। আর সে কারণে ইসলামাবাদের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ২৯ বছর বয়সী এ পেসার।

তবে এভাবে পিএসএলকে না করে দিয়ে আইপিএলে যোগ দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি ইসলামাবাদ ইউনাইটেড বা পিসিবির কেউই। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, ২৯ বছর বয়সী এ জিম্বাবুয়ে পেসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে পিসিবি।

তবে পিএসএলে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত বছর সাউথ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে ডায়মন্ড ক্যাটাগরি থেকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি। কিন্তু তিনি চুক্তি ভঙ্গ করে পরবর্তীতে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। ওই ঘটনায় বশকে পিএসএল থেকে এক বছর নিষিদ্ধ করা হয়েছিল।

এবার মুজারাবানির ক্ষেত্রে পিসিবি একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিনা, সেটাই এখন দেখার।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর