পিএসএলে দল পেলেন আরও এক বাংলাদেশি

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ মৌসুম। এবারের সংস্করণের জন্য গত মাস খানেক আগে নিলাম হয়েছিল। সেই নিলাম এবং সরাসরি চুক্তি মিলিয়ে দল পেয়েছিলেন চার বাংলাদেশি ক্রিকেটার- মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা।

এবার দল পেয়েছেন আরও এক বাংলাদেশি। শরীফুল ইসলামকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে পেশোয়ার জালমি। পিএসএলে ২০১৭ সংস্করণের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি এর আগে নাহিদ রানাকে নিয়েছে নিলাম থেকে। অর্থাৎ আসন্ন পিএসএলে পেস আক্রমণভাগে দেশি সঙ্গী শরীফুলকে পেলেন নাহিদ রানা।

শরীফুলকে দলে নেওয়ার ঘোষণায় এক্স হ্যান্ডেলে পেশোয়ার লিখেছে, ‘ইয়েলো স্টর্ম (পেশোয়ারের ডাক নাম) আরও শক্তিশালী হলো! বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরীফুল ইসলাম প্রস্তুত, হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে।’

এর মাধ্যমে এই প্রথম পিএসএলে খেলার সুযোগ পাচ্ছেন শরীফুল। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এতদিন শুধু লঙ্কান প্রিমিয়ার লিগেই খেলার অভিজ্ঞতা ছিল বাঁহাতি পেসারের।

জাতীয় দলের তিন সংস্করণেই প্রায় নিয়মিত মুখ সর্বশেষ বিপিএলে সর্বোচ্চ ২৬টি উইকেট নিয়েছিলেন, সেটাও ওভারপ্রতি ৫.৮৪ রান দিয়ে। বিপিএল ইতিহাসে এক সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ছিল সেটি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রূপি ভিত্তিমূল্যের শরীফুলের প্রতি পিএসএল নিলামে আগ্রহ দেখায়নি কোনো দল। অবশেষে সেই আক্ষেপ দূর হলো সরাসরি চুক্তিতে দল পেয়ে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর