পিএসএলে ৭-৮ করে রান দিয়েও ‘সেরা’ রিশাদ-শরীফুল

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় ম্যাচে গতকাল শনিবার রাওয়ালপিন্ডিজের মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি। এই দুই ফ্র্যাঞ্চাইজিতে এবার খেলছেন দুই বাংলাদেশি। রাওয়ালপিন্ডিজে রিশাদ হোসেন, আর পেশোয়ারে শরীফুল ইসলাম। দুই বাংলাদেশির লড়াইয়ের ম্যাচটাতে শেষ পর্যন্ত জিতেছে শরীফুলের পেশোয়ার।

ম্যাচে দুই বাংলাদেশি বোলার প্রতিপক্ষ হলেও আসল লড়াইটা হয়েছে দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে। যেখানে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান তুলেছিল রিশাদের দল। সেই রান ইনিংসের ৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে শরীফুলের দল।

লাহোরে রান উৎসবের এই ম্যাচে শরীফুল কিংবা রিশাদ, দুজনের কেউই ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে বল হাতে আলো ছড়িয়েছেন দুজনই। রিশাদ ৪ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। রিশাদের ওভারপ্রতি ৮.৭৫ রান রাওয়ালপিন্ডিজের অন্য সব বোলারই ওভারপ্রতি ন্যূনতম ১১ রান দিয়েছেন।

অন্যদিকে উইকেট না পেলেও শরীফুল ৪ ওভারে দিয়েছেন মোটে ৩১ রান। পেশোয়ারের বোলারদের মধ্যে শুধু সুফিয়ান মুকিম (৭) ও শরীফুলই (৭.৭৫) ওভারপ্রতি ১১ এর কম রান দিয়েছেন।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর