পিএসএলে ‘বল টেম্পারিংয়ের’ অভিযোগ, অস্বীকার করলেন মোস্তাফিজের সতীর্থ

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল রোববার হয়ে যাওয়া লাহোর কালান্দার্স ও করাচি কিংসের মধ্যকার ম্যাচে বিতর্কিত ঘটনা ঘটেছে। ম্যাচের শেষ ওভারের আগে ‘বল বিকৃতির’ অভিযোগে লাহোরকে ৫ রান জরিমানা করা হয়। আর তাতে ‘কঠিন’ হয়ে যাওয়া ম্যাচটা সহজেই জিতে নেয় করাচি।

এরই মধ্যে ‘বল টেম্পারিং’ নিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই বিবৃতিতে ফখর জামানকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে লেভেল-৩ অভিযোগ এনেছে পিসিবি। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন লাহোরে খেলা বাঁহাতি ব্যাটসম্যান।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি নিয়ে আবারও শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আর ফখর যদি তাতে দোষী প্রমাণিত হন, তাহলে অন্তত এক ম্যাচ নিষিদ্ধ হবেন পাকিস্তানি ব্যাটসম্যান।

আলোচিত ঘটনাটি ঘটেছে ম্যাচের শেষ ওভারে। করাচির তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। লাহোরের হয়ে শেষ ওভারটি করতে যাচ্ছিলেন হারিস রউফ। ওভারটি করার আগে অধিনায়ক শাহিন আফ্রিদি ও ফখর জামানের সঙ্গে দাঁড়িয়ে আলোচনা করেন রউফ। এ সময় তিনজনকেই বলটি হাতে নিতে দেখা যায়।

এরপর আম্পায়ার ফয়সাল আফ্রিদি বলটি চেয়ে নিয়ে যাচাই করেন এবং মাঠে থাকা আরেক আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। আলোচনা শেষে দুই আম্পায়ার এ সিদ্ধান্তে পৌঁছান যে, বলের আকৃতি ইচ্ছেকৃতভাবে পরিবর্তন করা হয়েছে এবং এজন্য লাহোরকে ৫ রান জরিমানা করেন। এতে করাচির লক্ষ্য ১৪ থেকে ৯ রানে নেমে আসে। আর ওভারের প্রথম তিন বলের মধ্যেই ম্যাচ জিতে নেয় করাচি।

ওই ঘটনা নিয়ে ম্যাচের পর এক বিবৃতিতে পিসিবি উল্লেখ করেছে, ‘লাহোর কালান্দার্সের ফখর জামানের বিরুদ্ধে খেলোয়াড়দের আচরণবিধির ২.১৪ অনুচ্ছেদের অধীনে লেভেল-৩ অপরাধে অভিযোগ আনা হয়েছে। তিনি পিএসএলের ৪১.৩ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন, যেখানে বলের অবস্থা পরিবর্তন করে এমন কোনো পদক্ষেপ নেওয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ম্যাচ রেফারি রোশান মহানামার নেতৃত্বে হওয়া শৃঙ্খলাভঙ্গ শুনানিতে ফখর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি শুনানি অনুষ্ঠিত হবে, এরপর ম্যাচ রেফারি তার রায় দেবেন। ঘটনাটি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ঘটে।’

পিসিবি বিবৃতি দিয়ে ফখরের বিরুদ্ধে অভিযোগ আনলেও বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে একজন খেলোয়াড়ের বিরুদ্ধে লেভেল-৩ অভিযোগ আনার ব্যাপারে যথেষ্ট প্রমাণ ছিল কিনা, সেটা নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। লাহোর সমর্থকদের দাবি, ইনিংসজুড়ে একাধিক খেলোয়াড় ও কর্মকর্তা বলটি স্পর্শ করেছেন, ফলে নির্দিষ্টভাবে কখন বা কে বলটি পরিবর্তন করেছে তা নির্ধারণ করা কঠিন।

এদিকে দেশটির সংবাদমাধ্যমের খবর অনুসারে, পরবর্তী শুনানিতে পিসিবি হাই-ডেফিনিশন সম্প্রচার ফুটেজ এবং ম্যাচ রেফারির প্রতিবেদন বিস্তারিতভাবে পর্যালোচনা করবে। তারা দেখবে, বলের শারীরিক অবস্থা আম্পায়ারদের ইচ্ছাকৃত পরিবর্তনের পর্যবেক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।

উল্লেখ্য, এর আগে বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর