পিএসএলে নিয়ম ভেঙে হোটেলে অতিথি, শাস্তি পেলেন মোস্তাফিজের সতীর্থ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:৩৯ এএম

নিরাপত্তা প্রটোকল ভঙ্গের অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের পর শাহিন শাহ আফ্রিদিকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে লাহোর কালান্দার্স। পাকিস্তানি পেসারের বিপক্ষে মূল অভিযোগ, খেলোয়াড়দের হোটেল রুমে অননুমোদিত ব্যক্তিকে প্রবেশ করার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

এ ঘটনায় জরিমানা করলেও মোস্তাফিজুর রহমানের দল লাহোরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি অতিরঞ্জিতভাবে জনসাধারণের কাছে উপস্থাপন করা হয়েছে।

মূল ঘটনাটি গত ২৮ মার্চের। করাচি কিংসের বিপক্ষে ম্যাচের আগের রাতে টিম হোটেলের কক্ষে চার বন্ধুকে নিয়ে গিয়েছিলেন সিকান্দার রাজা। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওই চারজনকে হোটেলে নেওয়ার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে অনুমতি চেয়েছিলেন রাজা, তবে পিসিবি কিংবা নিরাপত্তা কর্মকর্তারা সেটা প্রত্যাখ্যান করেছিল।

অভিযোগ ওঠে, সেই নির্দেশ অমান্য করে শাহিন আফ্রিদির সহায়তায় ওই চার বন্ধুকে হোটেল কক্ষে নিয়ে যান রাজা। জিম্বাবুয়ের অলরাউন্ডার ৪০ মিনিটের কথা বললেও কক্ষে তাঁরা ৩ ঘণ্টা হোটেলে অবস্থান করেছিলেন।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে নিজ উদ্যোগেই তদন্ত শুরু করে লাহোর। ‘স্বেচ্ছা ও স্বপ্রণোদিত’ তদন্তের পর ফ্র্যাঞ্চাইজিটি শাহিন আফ্রিদিকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানার সিদ্ধান্ত নেয়। শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় লাহোর।

জরিমানার বিষয়ে এক বিবৃতিতে লাহোর জানায়, ‘শৃঙ্খলা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিতের স্বার্থে, ফ্র্যাঞ্চাইজিটি স্বেচ্ছায় ও স্বপ্রণোদিতভাবে শাহীন শাহ আফ্রিদির সম্পৃক্ততার কারণে তাকে ১০ লাখ রুপি জরিমানা করেছে। একই সঙ্গে, লাহোর কালান্দার্স বিষয়টি নিয়ে তাদের পর্যবেক্ষণসহ একটি বিস্তারিত প্রতিবেদন পাকিস্তান ক্রিকেট বোর্ডে পাঠিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ— এজন্য তাদের প্রচেষ্টার প্রতি ফ্র্যাঞ্চাইজিটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা (শাহিন ও রাজা) জানিয়েছে, এটা ইচ্ছাকৃত নিয়ম ভঙ্গের কোনো চেষ্টা ছিল না, বরং ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। তবুও লাহোর কালান্দার্স সব নিরাপত্তা প্রটোকলের প্রতি পূর্ণ সম্মান ব্যক্ত করেছে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর