তদন্ত কমিটির পর্যবেক্ষণ

আসিফ মাহমুদ বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করেছেন, প্রভাব খাটিয়েছেন বুলবুলও

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির সভাপতি তামিম ইকবাল।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক আমিনুল আহসান।

পাশাপাশি ২৭ মিনিটের সংবাদ সম্মেলনে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের ওপর তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেছেন আমিনুল আহসান। সেখানে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নির্বাচনে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়া আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অন্যায্য প্রভাব খাটানোর বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন এনএসসি পরিচালক।

আমিনুল আহসান বলেছেন, তদন্ত কমিটির পর্যবেক্ষণে বিসিবি নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপের বেশ কিছু প্রমাণ উঠে এসেছে। এছাড়া বিসিবি সভাপতি বুলবুলও দায়িত্বের বাইরে প্রভাব খাটিয়েছেন বলে উল্লেখ আছে তদন্ত কমিটির পর্যবেক্ষণে। প্রসঙ্গত, নির্বাচনের আগেও বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি দায়িত্বে ছিলেন বুলবুল।

এনএসসি-র তদন্তে উঠে এসেছে, নির্বাচনে কারচুপির উদ্দেশ্যেই ‘ই-ভোট’ সুবিধা ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমকে পরিচালক করা হয়। পাশাপাশি সাবেক ১০ ক্রিকেটারকে কাউন্সিলর করায় নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটির মতে, ওই নির্বাচনে বিসিবির স্বায়ত্তশাসন, স্বাধীনতা ও স্বচ্ছতা পুরোপুরি নষ্ট হয়েছে।

বাংলাদেশের সহকারী কোচের ভাষায়, ‘দক্ষিণ আফ্রিকা আমাদের অনেক চাপ দিচ্ছে, এর ফলেই ভুলগুলো হচ্ছে। এজন্য আমরা প্লেয়ারদের সাথে মানসিক দিক নিয়ে কাজ করছি। ব্যাট হাতে আমরা অনেক তাড়াহুড়া করতে গিয়েছি, সেখানেই...
সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড। 
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
সাউথ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ  টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে এমন বড় ব্যবধানে হারের পরও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রাপ্তি জায়গা দেখছেন। 
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর