গত দেড় বছরে ক্রিকেটের ক্ষতি হয়েছে, এটাকে ঠিক করতে হবে: তামিম ইকবাল

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ পিএম

সর্বশেষ বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ আজ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সে জায়গায় তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে।

আপৎকালীন হলেও বিসিবি প্রধানের দায়িত্ব পাওয়ার পর আজ সন্ধ্যায়ই বিসিবিতে গেছেন তামিম ইকবাল, অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেছেন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তামিম বলেছেন, গত এক-দেড় বছরে ক্রিকেটের যে ক্ষতি হয়েছে, সেটা ঠিক করতে কাজ করবেন তাঁরা।

‘এখানে যখনই এরকম দায়িত্ব কেউ পান, তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। ব্যক্তিগতভাবে আমি, পাশাপাশি আমার টিম এটা অনুভব করে, সবাই মিলে আমরা একসঙ্গে উপলব্ধি করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করা। গত এই এক-দেড় বছরে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ’ – সংবাদ সম্মেলনে বলেছেন তামিম।

এর কিছুক্ষণ পর আরেকবার গত এক-দেড় বছরে ক্রিকেটের ক্ষতি ও সেটি পুষিয়ে নেওয়ার তাগিদের প্রসঙ্গ এল তামিম ইকবালের কথায়, ‘আমি নিশ্চিত, এটা আপনারা সবাই বিশ্বাস করেন যে, গত এক-দেড় বছরে ক্রিকেটের ক্ষতি হয়েছে বা ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব বা করব না - এটা নিয়ে আলোচনা থাকবে, সবই থাকবে। কিন্তু এখানে কেউই চাই না যে, ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে, এই জায়গায় থাকুক।’

‘ক্রিকেট সবসময় আমাদের গর্বের ব্যাপার। এখানে বিসিবিতে যারা চাকরি করতেন বা চাকরি করেন, তারা যখন বাইরে যান, গর্ব নিয়ে বলতেন যে আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি নিশ্চিত নই যে, এই কথাটা তারা গর্ব নিয়ে বলতে পারে কি না… যে ধরনের কাজ গত এক-দেড় বছরে হয়েছে। ওই গর্বটা আমাদের ফিরিয়ে আনতে হবে। ক্রিকেটারদের আমাদের সম্মান করতে হবে। প্রত্যেকটা স্টেকহোল্ডার যারা সবাইকে আমাদের সম্মান করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে’ – বলেছেন তামিম।

অ্যাডহক কমিটির দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করা। এর পাশাপাশি এই তিন মাসে দৈনন্দিন কার্যক্রমও চালিয়ে নেওয়া। নির্বাচন প্রসঙ্গে তামিম বলেন, ‘আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন আয়োজন করা তিন মাসের মধ্যে। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা সততার সঙ্গে করতে পারি, আর যতটা দ্রুত করতে পারি, আমরা এই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা প্রতিদিনের কাজের মধ্যে যা যা হয়েছে, বিশ্বকাপ ইস্যু আছে আপনারা জানেন, সবকিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার, আমরা তা করব।’

কাজ দিয়েই নিজেদের প্রমাণ করতে চান তামিম ইকবাল, ‘উই উইল চেঞ্জ ফর বেটারমেন্ট। জাস্ট কথা বলার জন্য বলা নয়। আমরা চেষ্টা করব। আমাদের ভুল হবে। আমাদের টিমে যারা আছেন, তাদেরও ভুল হবে। ওই ভুল থেকে আমরা শিখব। আবার আমরা চেষ্টা করব। এটাই হলো আমাদের মূল লক্ষ্য।’

আজকের ছোট সভা মূলত পরিচিতি পর্ব, আর চেকের সিগনেটরি ও আইসিসি-এসিসির মতো সংগঠনে বিসিবির প্রতিনিধিত্ব নিয়ে কিছু সিদ্ধান্ত এসেছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় অ্যাডহক কমিটির দ্বিতীয় সভায় আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হবে বলে আভাস মিলেছে সংবাদ সম্মেলনে।  

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর