শরীফুল ও নাহিদ রানাকে অনুরোধ করে আটকে রাখল পিসিবি

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম

এবারের পিএসএলে খেলা বাংলাদেশি ৬ ক্রিকেটাররের মধ্যে ৫ জনকেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিউইদের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৭ এপ্রিল। আর সেই সিরিজের কথা মাথায় রেখে ওই পাঁচ জনকে আজ রোববার, অর্থাৎ ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি।

কিন্তু পাঁচজনের মধ্যে তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন নির্ধারিত সময়ে দেশের বিমানে উঠলেও পাকিস্তানে আছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। জাতীয় দলের এই দুই পেসারের এনওসি একদিন বাড়িয়েছে বিসিবি। নাহিদ ও শরীফুল আগামী মঙ্গলবার দেশে ফিরবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিবৃতিতে বিসিবি উল্লেখ করেছে, পেশোয়ার জালমি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধেই শরীফুল ও নাহিদ রানার এনওসির মেয়াদ একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

নাহিদ ও শরীফুল দুজনেই এবার পেশোয়ারের হয়ে খেলছেন। এর মধ্যে ৪ ম্যাচ খেলা শরীফুল ২ উইকেট নিয়েছেন, আর নাহিদ ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে উইকেটের পাশাপাশি দুজনেই মিতব্যয়ী বোলিংয়ে বাড়তি নজর কেড়েছেন। আর নাহিদ রানা তো করাচি কিংসের বিপক্ষে ম্যাচে মোটে ৭ রানে ৩ উইকেট নিয়ে পিএসএলে কম রান আর ডট দেওয়ার রেকর্ডই গড়েছেন।

জাতীয় দলের দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ের কারণেই মুলতান সুলতানসের বিপক্ষে আগামীকালের ম্যাচে শরীফুল ও নাহিদ রানাকে ধরে রাখতে চাচ্ছে পেশোয়ার। আর সেই অনুরোধে সায় দিয়েছে বিসিবিও।

বিবৃতির শেষ অংশে বিসিবি জানিয়েছে, সোমবার দেশে ফেরার পর জাতীয় দলের সঙ্গে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে যোগ দেবেন দুজন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর