মডেলকে ‘কিউট’ লিখে মেসেজ, ভাইরাল হতেই মামলা ভারতীয় ক্রিকেটারের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

আবারও বিতর্কে জড়ালেন ভারতীয় ক্রিকেটার ইয়ুজভেন্দ্র চাহাল। এক অভিনেত্রীকে মেসেজ করেছিলেন এই লেগ স্পিনার। সেই ঘটনা ভাইরাল হতেই এবার উল্টো অভিনেত্রীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন চাহাল। 

তানিয়া চ্যাটার্জি নামের সেই মডেলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ভারতের এই লেগ স্পিনার। মামলার বিষয়টি গণমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন তানিয়া।  

মূলত কদিন আগে তানিয়া পাপারাজ্জিদের সামনে প্রকাশ করেছিলেন যে চাহাল তাকে ইনস্টাগ্রামে কিউট বলে মেসেজ করেছিলেন। এই মন্তব্য প্রকাশের পরই বিষয়টি দ্রুত ভাইরাল হয় এবং সামাজিক মাধ্যমে চাহালকে ঘিরে সমালোচনা শুরু হয়।

এ নিয়ে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলতে গিয়ে তানিয়া বলেন, ‘এতটা( চাহালের মেসেজের ঘটনা) ভাইরাল হয়ে যাবে ভাবিনি। আর আমাকে নিয়েই সবাই ট্রল করছে। আমিই বদনাম হচ্ছি। ওনার তো কিছুই হচ্ছে না। উনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।’

ক্রিকেটের বাইরে চাহালের ব্যক্তিগত জীবন ও সোশ্যাল মিডিয়ার কার্যক্রম সব সময় আলোচনায় থাকে। কদিন আগে ইনফ্লুয়েন্সার ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদও হয়েছে এই লেগ স্পিনারের। এরপর আর আনুষ্ঠানিকভাবে কোনো সম্পর্কে জড়াতে দেখা যায়নি তাঁকে। বর্তমানে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন তিনি।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর