পাকিস্তানের বিপক্ষে জয়

আইসিসি থেকে সুখবর পেলেন শান্ত-মুমিনুল-নাহিদ রানারা

আপডেট : ১৩ মে ২০২৬, ০৩:২১ পিএম

গতকাল মঙ্গলবারের আগ পর্যন্ত টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল দুটি। সেই দুটি জয়ই ছিল পাকিস্তানের মাটিতে। ঘরের মাঠে জয়ের যে আক্ষেপ ছিল এতদিন, সেটা মিটেছে গতকাল। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশে। একইসঙ্গে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন ফিল সিমন্সের শিষ্যরা।

সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ ৩ টেস্টেই জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এ জয়ে গতকালই জাতীয় দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবার আইসিসি থেকেও সুখবর পেয়েছেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা। আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।

অনুমিতভাবে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১০১ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ৮৭ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এমন দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন শান্ত। বর্তমানে ২৪ নম্বরে আছেন তিনি।

শান্তর মতো বড় লাফ দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই ফিফটি (৯১ ও ৫৬) করা মুমিনুল হকও। ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া মুশফিক দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন।

তবে ব্যাটসম্যানদের মধ্যে বড় পতন হয়েছে লিটন দাসের। ৬ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমে গেছেন তিনি। ওপেনার সাদমান ইসলাম পিছিয়েছেন ৪ ধাপ (বর্তমানে ৫৮ নম্বরে)।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাইজুল ইসলাম ৩ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন। মেহেদী হাসান মিরাজ আগের জায়গাতেই (২৭ নম্বরে) আছেন। তবে নাহিদ রানা ৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬৪ নম্বরে উঠেছেন।

দলীয় র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। আগের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরেই আছে বাংলাদেশ।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর