মিরপুর টেস্টে তো হেরেছেই, আইসিসি থেকেও বড় শাস্তি পেল পাকিস্তান

আপডেট : ১৫ মে ২০২৬, ০৪:২২ পিএম

মিরপুর টেস্ট শেষ হয়েছে তিন দিন আগে। ওই টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামীকাল শনিবার সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দুদল এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।

এমন সময় আইসিসি থেকে বড় ধরনের শাস্তি পেয়েছে পাকিস্তান। মিরপুর টেস্টে স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সময় অপচয়ের বিষয়টি বিবেচনায় নেওয়ার পরও পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার পিছিয়ে ছিল। যে কারণে দলটির ওপর এই শাস্তি নির্ধারণ করেছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে ব্যর্থ হলে, বাকি থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসাবে ৮ ওভারের জন্য পাকিস্তান দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়।

এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নীতিমালার ১৬.১১.২ ধারা অনুযায়ী, নির্ধারিত ওভারের চেয়ে প্রতি ওভার কম হলে একটি করে পয়েন্ট কাটা হয় বা জরিমানা করা। সেই হিসেবে পাকিস্তানের ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ নিজের ভুল স্বীকার রে নিয়েছেন এবং প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আর আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার হয়নি।

আর পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের এ অভিযোগ তুলেছিলেন মাঠ আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর