বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ ২০২৬

অজি টপ অর্ডারে শুরুতেই ধাক্কা তাসকিন-মুস্তাফিজ-নাহিদের

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৫:৫০ পিএম

মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৮৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ইংনিসের প্রথম বলেই অজি ওপেনার ম্যাথিউ শর্টকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। পরের ওভারের দ্বিতীয় বলেই লাবুশানেকে ফর্মে ফেরার সুযোগ না দিয়ে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুস্তাফিজ।

এর আগে দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে সাইফ হাসানের ইউকেট হারালেও তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর দ্বিতীয় উইকেটে ৯৬ রানের কল্যাণে শুরুটা দারুন হয় স্বাগতিকদের। তবে ব্যক্তিগত ৬৭ রানে শান্ত, ৫৪ রানে তানজিদ এবং লিটন ৭ রানে ফিরে গেলে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১০৬ থেকে ৪ উইকেটে ১৪০-এ পরিণত হয় মাত্র ১০ ওভারের ব্যবধানে।

এরপর বাংলাদেশের ইনিংসটা ২৮০’র কোটা পেরিয়েছে মূলত দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের ৭০ বলে অপরাজিত ৮৬ রানের অনবদ্য এক ইনিংসের ওপর ভর করে। তবে তৌহিদ হৃদয়ের ৩১ এবং শেষ দিকে তাসকিনের ১৬ বলে ২০ রানের ক্যামিও মোসাদ্দেকের কাজটা সহজ করেছে। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৮৪। 

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাথান এলিস ৩৮ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন নিজের প্রথম ওয়ানডে খেলতে নামা লিয়াম স্কট ও ম্যাট রেনশ।

এই প্রতিবেদন লেখার সময় ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৮৯। জয়ের জন্য ৩২ ওভারে অজিদের প্রয়োজন ১৯৬ রান। ৩৪ রানে ব্যাট করছেন ওপেনার কুপার কনোলি এবং ২৫ রানে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারি। 

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর