অস্ট্রেলিয়ার মাটিতে যা কেউ পারেননি, সেটাই করে দেখালেন তামিম

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১১:১৩ এএম

চলতি ডারউইন টেস্টের আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলেছে ২টি। আর অন্য সংস্করণ বিবেচনায় নিলে, ওয়ানডে তাসমান পাড়ের দেশটিতে এ পর্যন্ত ৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ায় ৮টি ম্যাচ খেললেও কোনো বাংলাদেশি ব্যাটসম্যান সেখানে সেঞ্চুরি করতে পারেননি।

সেই আক্ষেপ আজ পূরণ করেছেন তানজিদ হাসান তামিম। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি আদায় করেছেন ২৫ বছর বয়সী বাঁহাতি ওপেনার। যদিও সেঞ্চুরির পরেই ড্রেসিং রুমের পথ ধরেছেন তামিম।

তবে ডারউইন টেস্টের লাগাম নিজেদের হাতেই রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে আটকে দেওয়া বাংলাদেশ এরই মধ্যে লিড পেয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ২৫৯ রানে ব্যাটিং করছে বাংলাদেশ। একপ্রান্তে টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেওয়া শান্ত ৬৬ রানে ব্যাটিং করছেন, আরেক প্রান্তে মুশফিকুর রহিম অপরাজিত ১২ রানে। আর বাংলাদেশের লিড ৬১ রানের।

অবশ্য ডারউইন টেস্টের নিয়ন্ত্রণ শুরু থেকে নিজেদের কাছেই রেখেছে বাংলাদেশ। গতকাল টেস্টের প্রথম দিন হাসান মাহমুদের রেকর্ডগড়া ৬ উইকেট ও পেসারদের বোলিং তোপে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। বিপরীতে ১ উইকেটে ৯৬ রানে প্রথম দিন শেষ করে বাংলাদেশ।

তানজিদ তামিম-মুমিনুল হকের জুটিতে আজ দ্বিতীয় দিনের শুরুটাও ভালোই করেছিল বাংলাদেশ। তবে দিনের ১৬তম ওভারে জস হ্যাজলউডকে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৪৯ রানে আউট হয়েছেন মুমিনুল। এতে তামিম-মুমিনুল দ্বিতীয় উইকেট জুটি থামে ১০২ রানে। আর বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় ১৩৮ রানে।

মুমিনুলের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে এগোতে থাকেন তামিম। এরআগেই অবশ্য ১০২ বলে তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। মধ্যাহ্নভোজের পর সেই ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেন তামিম। তাতে একটা কীর্তিও যুক্ত হয় বাঁহাতি এ ব্যাটসম্যানের নামের পাশে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে তিন অঙ্কে পৌঁছালেন তামিম। ১৮৮ বলে ৮ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি করা তামিম এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। ১০১ রানের মাথায় লায়নের বলে লংঅফের ওপর দিয়ে মাতে গিয়ে ধরা পড়েছেন স্টার্কের হাতে।

তামিমের সেঞ্চুরির ঠিক আগে টেস্ট ক্যারিয়ারের ৭ম ফিফটি তুলে নিয়েছেন শান্ত। এখন মুশফিকের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে টানছেন টেস্ট অধিনায়ক।

ব্যাটে-বলে দুর্দান্ত খেলা এই বাংলাদেশই সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে তো ৫৪ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সেই বিপর্যয় থেকে...
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়ার পথে হাসান মাহমুদ উইকেট নিয়েছেন ৬টি। এছাড়া তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নিয়েছেন ২টি করে উইকেট। টেস্টে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৬টি উইকেটই নিলেন বাংলাদেশি...
মায়ামি বাদ পড়লেও সেদিকে তেমন ভ্রূক্ষেপ নেই ক্লাবটির! বরং মেসি যে শোক কাটিয়ে মাঠে ফিরেছেন, সেটাই আপাতত বড় তাদের কাছে। এ প্রসঙ্গে মায়ামির এক ফুটবলার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে বলেছেন, ‘ও...
বাবার মৃত্যুতে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। ফুটবলের সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচিত ৩৯ বছর বয়সী এই তারকা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের আজই শেষদিন বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক...
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসেছে প্রায় ৭ হাজার টন ডিজেল। গত ১০ আগস্ট সন্ধ্যা ৬টার পর শুরু হওয়া এই চালানের তেল আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার...
রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গত সপ্তাহের মতো তীব্র গ্যাস সংকটের কোনো সমাধান হয়নি। শুক্রবার সকাল থেকে বিভিন্ন পাম্পে শত শত গাড়ির লাইন দেখা যায়।
গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে আল-রাশিদ সড়কে একটি গাড়িতে ড্রোন হামলায় পুলিশপ্রধান কর্নেল জামাল আবু কামিল নিহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ওই গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর