১১ ফুটবলার ছাড়াই ফাইনাল খেলতে নামছে লিভারপুল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম

ইউরোপীয় ফুটবলে ক্লাব থেকে ধরে ফুটবলার কারোই বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। একের পর এক ম্যাচ ও টুর্নামেন্টের ঠাসা সূচিতে ব্যস্ত ফুটবলাররা। ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ রাউন্ডের মাঝেই ইংলিশ লিগ কাপের ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে  লিভারপুল ও চেলসি। এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপা পাওয়া অলরেডরা এবার ১১ ফুটবলার ছাড়াই খেলতে নামছে।
 
ইংলিশ লিগ কাপের (কারাবাও কাপ হিসেবেও পরিচিত) বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড হলেও এই ট্রফিটি সর্বাধিকবার (৯) ঘরে তুলেছে লিভারপুল। নিজেদের সবচেয়ে বেশি সফলতা আসা এই টুর্নামেন্টের এবারের মৌসুমের ফাইনালের আগে বড় দুশ্চিন্তা অলরেড শিবিরে। 

সর্বশেষ ২০২২ সালে ইংলিশ লিগ কাপ শিরোপা জিতেছিল লিভারপুল। এক বছর বাদে আবারো সেই শিরোপা জয়ের হাতছানি, তবে চ্যাম্পিয়ন হতে হলে কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে ইয়ুর্গেন ক্লপের দলকে। 

চোটের কারণে লিভারপুল লিগ কাপের ফাইনালে ১১ জন ফুটবলারকে পাচ্ছে না। এমন পরিস্থিতিতে ভক্তরা কিছুটা চিন্তায় পড়লেও নির্ভার অলরেডরা। কারণ এই ট্রফি জয়ের ক্ষেত্রে তেমন কোনো চিন্তার ভাঁজ নেই। আর না থাকাটাই যে স্বাভাবিক। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি যে তাদের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর এক সপ্তাহের বেতনের অর্ধেকেরও কম!

চোটের জন্য চেলসির বিপক্ষে লিগ কাপের ফাইনালে আজ খেলতে পারবেন না ট্রেন্ট আলেক্সজান্ডার আর্নল্ড, ডিয়েগো জোটা, থিয়াগো আলকানতারা, আলিসন ব্যাকার, জুয়েল মাতিপ, স্টেফান ব্যাকেতিচ, বেন ডোয়াকের মতো তারকারা। 

এছাড়াও চোটের কারণে প্রায় অনিশ্চিত মোহাম্মদ সালাহ, ডমিনিক সোবোসলাই, কার্টিস জোনস ও ডারউইন নুনেজ। তবে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় এই চারজন উতরে যেতে পারলে চেলসির বিপক্ষে তারা খেলবেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম 'দ্য মিরর'।

দলের ১১ ফুটবলার না থাকলেও লিভারপুল তাদের বেঞ্চের শক্তি দিয়েই চেলসি বধ করতে প্রস্তুত। বাংলাদেশ সময় রাত ৯টায় আজ ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।     

ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে, ১৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। এই হারে...
যে ম্যাচ কেউ খেলতে চায় না, সে ম্যাচেই হলো ১০টি গোল। এবারের বিশ্বকাপটা এমনই। প্রতিটি ম্যাচেই থাকছে কিছু না কিছু চমক। গতকাল রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে সান্ত্বনা পুরস্কার...
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের মহাতারকাখচিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ...
অশ্রুসিক্ত নয়নে বিশ্বকাপ থেকে মেসির বিদায়। খেলা হয়তো চালিয়ে যাবেন, কিন্তু বিশ্ব আসরে আর দেখা যাবে না আর্জেন্টাইন মহাতরাককে। একক নৈপুণ্যে দল ফাইনালে তুললেও, স্পেনের কাছে হেরে খালি হাতে ফিরতে হলো...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
লোডিং...

এলাকার খবর