‘লতায়-পাতায়’ বাংলাদেশি ফুটবলার যোগ দিলেন ম্যান সিটিতে

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১০:৫৫ পিএম

দুই ভাই কুইন সুলিভান আর কাভান সুলিভানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অনেক প্রত্যাশা। এর মধ্যে আজ বড় এক খবর এল, দুই ভাইয়ের মধ্যে ছোট যিনি, ১৪ বছর বয়সী সেই কাভান সুলিভানকে নিজেদের একাডেমিতে নিচ্ছে পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটি।

এই খবরেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহের জোয়ার বয়ে যাওয়ার অবস্থা। কেন? সুলিভান ভাতৃদ্বয়ের যে লতায়-পাতায় বাংলাদেশের সঙ্গে সংযোগ আছে।  

১৯ বছর বয়সী রাইট উইঙ্গার কুইন সুলিভান এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নে। অ্যাটাকিং মিডফিল্ডার কাভান সুলিভান সেই ক্লাবেরই একাডেমিতে ছিলেন। ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফাব্রিসিও রোমানো আজ এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে নিশ্চিত করেছেন কাভানের ম্যান সিটি একাডেমিতে যোগ দেওয়ার খবর।  

তা তাঁদের দুজনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কী? ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটে দুজনেরই জাতীয়তা হিসেবে দেখানো হচ্ছে, তাঁদের জার্মানি ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে। তাহলে এর মধ্যে বাংলাদেশ এল কোত্থেকে? কিছুটা আঁচ করে নিতে পারেন শিরোনাম থেকে – সম্পর্কটা লতায়-পাতায় জড়ানোর মতো!

দুজনের মা হাইকা জার্মান, বাবা ব্রেন্ডন সুলিভান যুক্তরাষ্ট্রের। কিন্তু হাইকার মা সুলতানা ছিলেন বাংলাদেশি। অর্থাৎ, বাংলাদেশে সুলিভানদের নানা বাড়ি।

তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সম্ভবত তাঁদের নিয়ে বড় আশায় বুক বাঁধা এখনই উচিৎ হবে না। দুজনকে ঘিরে – বিশেষ করে কাভানকে নিয়ে যে বড় আশায় বুক বেঁধে আছে যুক্তরাষ্ট্রও।

শুধু দল নির্বাচন নয়, ডুলি প্রশ্ন তুলেছেন গোটা সংস্কৃতি নিয়েই। তাঁর মতে, বাংলাদেশ ফুটবলকে ভালোবাসে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা এখনো মাঠের বাইরে দাঁড়িয়ে থাকে। এ প্রসঙ্গে বাংলাদেশ কোচের ভাষ্য,...
আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি...
নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ম্যাচে নতুন লুকে মাঠে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা...
ভারতের নাম প্রত্যাহারের পর আসিয়ান কাপে বাংলাদেশের সামনে যে সুযোগ তৈরি হয়েছিল, তা নিয়ে এতদিন নাটকীয়তা কম হয়নি। অবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ। 
রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের রঙিন স্বপ্ন। শিশু-কিশোরদের তুলিতে প্রাণ পেয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, রূপসী বাংলা ও স্বাধীনতার...
ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, মিটফোর্ড, বার্ন ইনস্টিটিউসহ সরকারি কোনো হাসপাতালেরই নিজস্ব বর্জ্য শোধনাগার নেই। এতে সংক্রমিত বর্জ্যের ৮৪ শতাংশ ছড়িয়ে পড়ছে পরিবেশে। এছাড়া তরল বর্জ্য সুয়ারেজ লাইন, ড্রেন ও...
ফরিদপুরের বোয়ালমারীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় দিয়ে গলায় ফাঁস নিয়ে জসিম সরদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার...
অটোরিকশার অনিয়ন্ত্রিত ব্যবহারে যানজট, দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বাসিন্দারা। শুক্রবার বিকেলে গুলশান-২ নম্বর চত্বরে সমাবেশ করেন...
লোডিং...

এলাকার খবর