নিশ্চিত হলো ইউরোর ২৪ দল

রইল না বাকি কেউ

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:০১ পিএম

আগামী ১৪ জুলাই জার্মানিতে শুরু হবে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ। ২৪ দলের টুর্নামেন্টের ২১ দল নির্ধারিত হয়েছিল আগেই। বাকি থাকা তিনটি দলও গতকাল রাতে নির্ধারিত হয়েছে। প্লে-অফের ফাইনালে কাল গ্রিসকে হারিয়ে ইউরোর মূল পর্বে জায়গা নিশ্চিত করে চমক দেখিয়েছে জর্জিয়া।

নাটকীয় টাইব্রেকারে ওয়েলসকে হারিয়ে প্লে অফ বাধা পেরিয়েছে পোল্যান্ড। আরেক ম্যাচে আইসল্যান্ডের যাত্রা থামিয়ে পোল্যান্ড-জর্জিয়ার সঙ্গী হয়েছে ইউক্রেন।

গতকাল কার্ডিফ সিটি স্টেডিয়ামে ২০১৬ ইউরোর কোয়ার্টার ফাইনালিস্ট পোল্যান্ডকে আতিথ্য দিয়েছে সে মৌসুমের সেমিফাইনালিস্ট ওয়েলস। দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ই বলে দিচ্ছিল, জার্মানির টিকিট পেতে কেউ কাউকে ছাড় দেবে না। র‍্যাঙ্কিংয়ে ওয়েলস ২৯ নম্বরে, অন্যদিকে ৩০ এ রবের্ত লেভান্দফস্কিরা। ম্যাচেও এর প্রতিফলন দেখা গেছে। আক্রমণ কিংবা বল দখল- সমানে সমান লড়েছে দুদলই।

নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোনো দলই। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও গোল হয়নি। এরপর নাটকীয় টাইব্রেকার। রুদ্ধশ্বাস পেনাল্টি শুট আউটে ওয়েলসকে ৫-৪ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে পোল্যান্ড। টাইব্রেকারে দলটির পাঁচজন শট নিয়ে সবাই পেয়েছেন জালের দেখা। অন্যদিকে ওয়েলসের শেষ শটে লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হয়েছেন লিডস ইউনাইটেড ফরোয়ার্ড ড্যানিয়েল জেমস।

‘এ’ গ্রুপের প্লে-অফ জয়ী পোল্যান্ড মূল পর্বে খেলবে ‘ডি’ গ্রুপে। গ্রুপটিতে আগে থেকেই আছে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স।

কেবল যে ‘সি’ গ্রুপের অফও গড়িয়েছে টাইব্রেকার পর্যন্ত। যেখানে ২০০৪ সালের ইউরো জয়ী গ্রিসকে ৪-২ গোলে হারিয়েছে জর্জিয়া। পোল্যান্ড-ওয়েলস ম্যাচের মতো এ ম্যাচটিও নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য সমতায় শেষ হয়েছিল।

টাইব্রেকারের পাঁচ শটে চারটিতে লক্ষ্যভেদ করে জর্জিয়া। অন্যদিকে গ্রিসের তিন ফুটবলার পেনাল্টি শট মিস করে বসেন। এতে প্লে-অফ থেকেই বিদায় নিশ্চিত হয় ২০০৪ ইউরোর চ্যাম্পিয়নদের। জর্জিয়া জার্মানির টুর্নামেন্টে খেলবে ‘এফ’ গ্রুপে। গ্রুপটিতে আগে থেকেই আছে চেক রিপাবলিক, তুরস্ক ও পর্তুগাল।

অপর প্লে-অফে ‘বি’ গ্রুপ থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে ইউক্রেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউক্রেন থেকে ম্যাচটি সরে এসেছিল পোল্যান্ডে। প্রথমে পিছিয়ে পড়েও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে গতবারের কোয়ার্টার ফাইনালিস্টরা।

ম্যাচের ৩০ মিনিটে জিনোয়ার সেন্ট্রাল ফরোয়ার্ড আলবের্ত গুডমনসনের গোলে এগিয়ে গিয়েছিল আইসল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসেন সার্জি রেবরভের শিষ্যরা। ৫৪ মিনিটে ভিক্তর সেভানকভ সমতায় ফেরান ইউক্রেনকে। 

নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে জয়সূচক গোলটি আসে চেলসির লেফট উইংগার মিখাইলো মুদ্রিকের পা থেকে। এতেই নিশ্চিত হয়, গতবারের মতো বাছাইপর্বেই থেমে যাচ্ছে আইসল্যান্ডের যাত্রা। অন্যদিকে মূলপর্বে যাওয়া ইউক্রেন ‘ই’ গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়াকে।  

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে দেখা যাবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। এদিকে, চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায়...
ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর প্রতিযোগিতা নেশনস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রতে শীর্ষ লিগে (লিগ ‘এ’) সর্বশেষ (২০২৪) ইউরোর দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও স্পেন পড়েছে একই গ্রুপে। ওই গ্রুপে...
দেশের মাটিতে সাফল্য পেলেও দেশের বাইরে কোনোভাবেই সেটার পুনরাবৃত্তি করতে পারছিল না ইংল্যান্ড। অবশেষে সে ধারা ভেঙেছে সারিনা ভাইগমানের শিষ্যরা। সুইজারল্যান্ডে আয়োজিত এবারের ইউরোর ফাইনালে গতকাল রাতে...
আজই শুরু হচ্ছে মেয়েদের ইউরো। এদিকে ইউরোপে চলছে তাপপ্রবাহে। তীব্র গরমে এরই মধ্যে ইতালিতে দুজনের মৃত্যু হয়েছে। তাই নিজেদের নিয়ম ভেঙে ইউরোতে সমর্থকদের পানির বোতল নিয়ে ঢোকার অনুমতি দিয়েছে উয়েফা।...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর