ইংল্যান্ড নিজের মাঠ ছাড়া পারে না? আর তা বলা যাবে না

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম

ছেলেদের ফুটবলে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে একবার। ১৯৬৬ বিশ্বকাপে ইংলিশরা সাফল্য পেয়েছিল ঘরের মাঠে। ইউরো কখনো জেতা হয়নি ইংল্যান্ডের ছেলেদের। মেয়েদের ফুটবলে আবার বিশ্বকাপ কখনো আসেনি, তবে ইউরোতে ইংলিশরা এর আগে একবার চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২২ সালে ইউরোপ সেরার ভাগ্য নির্ধারণী ম্যাচে জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে ক্লোই কেলির গোলে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশরা। সে প্রতিযোগিতার আয়োজনও ছিল ইংল্যান্ডেই। 

দেশের মাটিতে সাফল্য পেলেও দেশের বাইরে কোনোভাবেই সেটার পুনরাবৃত্তি করতে পারছিল না ইংল্যান্ড। অবশেষে সে ধারা ভেঙেছে সারিনা ভাইগমানের শিষ্যরা। সুইজারল্যান্ডে আয়োজিত এবারের ইউরোর ফাইনালে গতকাল রাতে স্পেনের বিপক্ষে টাইব্রেকার নাটকীয়তায় ৩-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

ইংলিশদের সাফল্যে এবারও বড় অবদান রেখেছেন ক্লোই কেলি। সেন্ট জ্যাকব পার্কে মারিওনা কালদেন্তেইয়ের গোলে ২৫ মিনিটে প্রথমে এগিয়ে গিয়েছিল স্পেন। দ্বিতীয়ার্ধে (৫৭ মিনিটে) কেলির দারুণ এক অ্যাসিস্টে ইংলিশদের সমতায় ফেরান অ্যালেসিয়া রুসো। এরপর টাইব্রেকারে ইংলিশদের হয়ে কেলির পঞ্চম ও শেষ শটটা জালে আশ্রয় নিতেই টানা দ্বিতীয় ইউরো জয়ের আনন্দে ভেসে ওঠে ইংল্যান্ড।

কেলির গোলটার আগে অবশ্য পেনাল্টি শুট আউটে নাটকীয়তা কম হয়নি। ইংল্যান্ডের হয়ে নেওয়া বেথ মেডের প্রথম শটটা ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলকিপার কাতালিনা কোল। অন্যদিকে পাত্রিকা গুইসারোর লক্ষ্যভেদে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল স্প্যানিশরা।

সেখান থেকেই দুঃস্বপ্নের শুরু স্পেনের। পরের তিন শটই মিস করে ২০২৩ মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মধ্যে দুটি শট ঠেকিয়ে দেন ইংলিশ গোলকিপার হ্যানা হ্যাম্পটন। ইংল্যান্ডও অবশ্য একটা মিস করে। তাতে দুদলের ৪টি করে শট শেষে ইংলিশরা এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। ইংল্যান্ডের হয়ে পঞ্চম ও শেষ শট জালে জড়িয়ে ম্যাচের সমাপ্তি টেনে দেন কেলি।

একইসঙ্গে দারুণ একটা প্রতিশোধও নেওয়া হলো ইংল্যান্ডের। এর আগে সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে স্প্যানিশদের কাছে হেরেই শিরোপা স্বপ্ন ভেঙে যায় ইংলিশদের।

গতকাল কেলির নেওয়া শেষ পেনাল্টি শটটি স্পেনের জালে আশ্রয় নিতেই শিরোপা উৎসবে মেতে ওঠে ইংল্যান্ড। দলটির কোচ সারিনা ভাইগমানের নামও উঠে যায় বিরল কীর্তিতে। পরপর তিনটি ইউরোতে দলকে শিরোপা এনে দিলেন ৫৫ বছর বয়সী এ ডাচ কোচ। এর আগে ২০১৭ সালে নেদারল্যান্ডসের ইউরো জয়ের সময় ডাচদের ডাগআউটে ছিলেন তিনি। পরের দুটি শিরোপা জিতলেন ইংলিশদের নিয়ে।

নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন জাতীয় দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ব্রাজিল কোচ কোচ তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। আনচেলত্তির লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের আগেই এমন...
ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এসময় সময় হঠাৎ করেই এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে...
স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বদলি নামা নিকো উইলিয়ামস। তাঁর কাটব্যাকেই বল পেয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। তাতে নিশ্চিত হয় স্পেনের বিশ্বকাপ। দীর্ঘ আকাঙ্ক্ষিত এই বিশ্বকাপ শিরোপা...
ম্যাচের স্কোরলাইন হয়তো বলবে আর্জেন্টিনা শুধু ১ গোলে হেরেছে। কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনির কৌশল কেন কাজ করল না...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর