মেসির স্পর্শ পেয়ে আর হাত ধোয়ার ইচ্ছা হয়নি তাঁর

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৬:৪০ পিএম

জুভেন্টাস থেকে এই মৌসুমে ধারে ফ্রসিননে যোগ দিয়েছেন মাতিয়াস সুলে। দলবদলটা একদম যৌক্তিক হয়েছে, সেটা পরিসংখ্যানই বলে দিচ্ছে। গোল করাটা তাঁর মূল কাজ নয়, তবু এই মৌসুমে ১০ গোল পেয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার।

এরই মধ্যে জাতীয় দলেও ডাক পেয়েছেন সুলে। লিওনেল মেসির সঙ্গে একই সঙ্গে অনুশীলন করার সুযোগ অবশ্য আগেও পেয়েছিলেন ২০ বছর বয়সী মিডফিল্ডার।

এখনো অভিষেক না হলেও জাতীয় দলের স্কোয়াডে দুবার ডাক মিলেছে সুলের। মেসির সঙ্গে একসঙ্গে অনুশীলন করার অভিজ্ঞতা নিয়ে ইএসপিএনকে সুলে বলেছেন, ‘আমার একটু দেরি হয়ে গিয়েছিল এবং যখন আমিই রুমে ঢুকলাম, তিনি নিজে এসে হ্যালো বললেন। আমি বলেছিলাম, আমার হাত আর কখনো ধুব না… আমি খুব বেশি কথা বলিনি, কিন্তু পরিষ্কার বোঝা গেছে, উনি খুব দারুণ মানুষ।’

প্রশংসা শুধু মেসি নয়, তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও রেখেছেন সুলে। ২০২০ সাল থেকে ইউভেন্তুসে খেলা এই মিডফিল্ডার রোনালদোর সঙ্গেও ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন।

রোনালদোর আচরণে কতটা অবাক হয়েছিলেন সেটাও জানিয়েছেন ইতালি জাতীয় দলেরও নজরে থাকা সুলে, ‘উনি এতটা ভালো মানুষ দেখে খুব অবাক হয়েছিলাম। আমি তাঁকে চিনতাম না, কিন্তু তাঁর ব্যাপারে যেসব কথা বলা হয়, তা শুনেছি। উনি একজন জিনিয়াস। মনে আছে একদিন আমরা সবাই খেতে গেলাম এবং তিনি আমার পাশে বসেছিলেন। আমি তাঁর সঙ্গে কোনো কথা বলিনি। অন্যরা চলে গেলেও তিনি আমার সঙ্গে অনেক ব্যাপারে কথা বলেছেন। তাঁর কী কি গাড়ি আছে, মাদ্রিদ কেমন ছিল…’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর