সিটির কীর্তি টানা চারের, রেয়াল মাদ্রিদ-বার্সেলোনার রেকর্ডটা কত বছরের

আপডেট : ২০ মে ২০২৪, ০১:৫৩ পিএম

গতকাল রোববার ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। প্রথম কোনো ইংলিশ দল হিসেবে টানা চার মৌসুম লিগ শিরোপা জেতার রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার দল। সর্বশেষ সাত মৌসুমে ছয়বারই চ্যাম্পিয়ন সিটি।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে এমন দাপট অন্য কোন ক্লাবগুলো দেখাতে পেরেছে? চলুন দেখে নেওয়া যাক।

রেয়াল মাদ্রিদ

এই মৌসুমেই নিজেদের ৩৬তম লিগ শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোস। স্প্যানিশ লিগের সফলতম দলটি গত এক যুগে টানা দুই মৌসুমে লিগ জিততে পারেনি। অথচ একবার নয়, দুবার টানা পাঁচ মৌসুম লিগ জেতার রেকর্ড আছে তাদের। ১৯৬০ থেকে ১৯৬৫ সালে এমন দাপট দেখানো দলটি ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত একই কীর্তি গড়েছিল।

বার্সেলোনা

ইয়োহান ক্রুইফের অধীনে স্বপ্নের দল বানিয়েছিল বার্সেলোনা। মাঝমাঠে পেপ গার্দিওলা, আক্রমণে সমৃদ্ধ সে দল ১৯৯০ থেকে ১৯৯৪-টানা চার বছর লিগে রাজত্ব করেছে।

বায়ার্ন মিউনিখ

এই মৌসুমে বায়ার লেভারকুসেন বুন্দেসলিগাকে স্বস্তি দিয়েছেন। টানা ১১ বছর ধরে জার্মান লিগে রাজত্ব করছিল বায়ার্ন মিউনিখ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এত দীর্ঘ জয়যাত্রা আর কোথাও দেখা যায়নি।

ইন্তের মিলান

২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ইতালিতে অন্য কোনো দলকে লিগ জিতে দেয়নি ইন্তের মিলান। প্রথম তিন মৌসুমে রবের্তো মানচিনির অধীনে খেলা দলটিকে পরের দুই মৌসুমে লিগ জিতিয়ে বিদায় নেন জোসে মরিনিও।

ইউভেন্তুস

মাদ্রিদের মতো ৩৬টি লিগ শিরোপা জেতা ইউভেন্তুস প্রথম দল হিসেবে ইতালিতে টানা পাঁচ শিরোপা জিতেছিল (১৯২৯-১৯৩৫)। তবে সে রেকর্ড নিজেরাই ভেঙেচুরে দিয়েছে গত দশকে। ২০১১ থেকে ২০২০ পর্যন্ত টানা নয়টি লিগ জিতেছে দলটি। এর মধ্যে ২০১১-১২ মৌসুমে তো লিগে অপরাজিতই ছিল তারা।

পিএসজি

ফ্রেঞ্চ লিগে এখন একাধিপত্য পিএসজির। সর্বশেষ ১৩ মৌসুমে দশটিই জিতেছে তারা। তবে টানা সর্বোচ্চ চারবার জিতেছে দলটি (২০১২-২০১৬)। এ মৌসুমেও হ্যাটট্রিক শিরোপা জিতেছে দলটি।

লিওঁ

পিএসজি যা পারেনি, লিও সেটাই করে দেখিয়েছে।। ২০০১ থেকে শুরু করে ২০০৮ পর্যন্ত টানা সাত বছর লিগ আ জিতেছে দলটি। করিম বেনজেমার বিদায় দলটির ভাগ্য বদলে দেয় ২০০৮ এর পর। এছাড়া ফ্রান্সে মার্শেই (১৯৮৮-১৯৯২) ও সেঁত এতিয়েনও (১৯৬৬-১৯৭০) টানা চার বছর শিরোপা জিতেছে।

এবারের বিশ্বকাপে রেয়াল মাদ্রিদের ১১ জন ফুটবলার ৯টি ভিন্ন দলের হয়ে খেলছেন। এর মধ্যে ব্রাজিল ও ফ্রান্সের হয়ে খেলছেন সর্বোচ্চ দুজন করে। আর ইংল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, উরুগুয়ে, তুরস্ক, মরক্কো ও...
তবে এই চুক্তিতে একটা শর্তের কথা উল্লেখ করেছে বিবিসি। আগামী ৭ জুন রেয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন শেষ না হওয়ার পর্যন্ত মরিনিওকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে না। সেখানেই শেষ নয়, ওই নির্বাচনে...
সেই সমালোচনার জবাব দিয়েছেন ফুয়েন্তে। স্পেন কোচ জানিয়েছেন, খেলোয়াড় বাছাইয়ে ক্লাবের দিকে তাকাননি তিনি। বরং পারফরম্যান্স ও দলে খেলার উপযোগিতাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে জানিয়েছেন...
বোর্নমাউথের মাঠে ম্যান সিটির হোঁচট
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা। লন্ডনের ক্লাবটির চেয়ে এ শিরোপা বেশি জিতেছে শুধু লিভারপুল ও ম্যান ইউনাইটেড (২০টি করে)। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর