মেয়েদের ‘বন্দিশালা’য় রাখা সালাউদ্দিন-কিরণদের বিদায়ের দাবি জানালেন তাঁরা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৪৯ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে মেয়েদের আবাসিক ক্যাম্প চলে বহুদিন ধরে। এ নিয়ে বেশ গর্বও করতে দেখা যায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণকে।

কিন্তু এই আবাসিক ক্যাম্পে মেয়েদের নির্যাতন করা হয়- এমন অভিযোগ করেছেন নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার।

সালাহউদ্দিন-কিরণের পদত্যাগের এক দফা এক দাবিতে ‘বাংলাদেশ মহিলা ফুটবল খেলোয়াড়-কর্মকর্তাবৃন্দ’–এর ব্যানারে সমাবেশ হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড়, সংগঠকসহ নারী ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ২৫ থেকে ৩০ জন।

বাফুফের ভবনের সামনে আজ সকালের এই বিক্ষোভ সমাবেশে ডালিয়া বলেন, ‘বাফুফে ভবনের চারতলায় মেয়েদের রাখা হয়েছে, এটা যেন বন্দিশালা। মেয়েরা কী খাচ্ছে, জানতে দেওয়া দেওয়া হয় না। মেয়েদের কথা বলতে দেওয়া হয় না। এই মেয়েরা একদিন এই ভবন থেকে বেরিয়ে হয়তো সত্যটা প্রকাশ করবে।’

ফুটবল-হ্যান্ডবল দুটি জাতীয় দলেরই অধিনায়কত্ব করেছেন ডালিয়া। তিনি দাবি করেছেন, ক্যাম্পে ছোট ছোট মেয়েদের মানসিকভাবে ছোট করে রাখা হয়, ‘বাফুফের ক্যাম্পে থাকা এরা ছোট ছোট মেয়ে। আওয়াজ তুলতে ভয় পায়। এক মেয়ে বলেছিল, বারবার কেন পাঙাশ মাছ খাওয়ানো হয়? এটা বলার কারণে ওকে শাস্তি দেওয়া হয়। দুঃখের বিষয়, বাংলাদেশ নারী ফুটবলের ভুল ইতিহাস দেওয়া হচ্ছে। কিন্তু সত্য ঢাকা যায় না। একদিন তা বেরিয়ে আসে।’

 

বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন ও নারী কমিটির প্রধান মাহফুজা আক্তারের (কিরণ) উদ্দেশে ডালিয়ার কথা, ‘তারা বাফুফেতে একনায়কতন্ত্র কায়েম করেছে। পদ আঁকড়ে ধরে আছে। অবিলম্বে তাদের বিদায় নিতে হবে। এবার সময় এসেছে, যোগ্যদের সুযোগ দিতে হবে।’

মেয়েদের সব দলের সঙ্গে একজন ব্যক্তিকে (আমিরুল ইসলাম বাবু) বারবার ম্যানেজার করা হয়? এ প্রশ্নও জোরালোভাবে তুলেছেন ডালিয়া।

বাংলাদেশে নারী ফুটবলের আজকের অবস্থানের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন সংগঠক কামরুন নাহার ডানা। আজকের সমাবেশের মূল উদ্যোক্তা ছিলেন তিনি। সাবেক এই ব্যাডমিন্টন তারকা বলেন, ‘ফুটবল ফেডারেশন যেন সালাহউদ্দিন-কিরণের ফেডারেশন। উনি (সালাহউদ্দিন) নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করেননি। বাফুফেতে রাজনৈতিকীকরণ হয়েছে। দুর্নীতি হয়েছে। বাফুফের নির্বাচনে যারা কাউন্সিলর হয়েছে, তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। যারা পালিয়ে বেড়ায়, তারা যেন ক্রীড়াঙ্গনে না আসে। আমরা ফুটবলের বৃহত্তর স্বার্থে পরিবর্তন চাই। আমরা আশা করব, বাফুফেকে ঢেলে সাজানো হবে।’

 

কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
কিন্তু আসল ঘটনা কী? বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোনসের সঙ্গে ঠিক কী ঘটেছে, আর উজবেকিস্তান যাওয়ার ঠিক আগমুহূর্তে কেন এত ধোঁয়াশা? সত্যিই কি বরখাস্ত করা হয়েছে জোন্সকে? নাকি এর পেছনে আছে...
আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি...
ভারতের নাম প্রত্যাহারের পর আসিয়ান কাপে বাংলাদেশের সামনে যে সুযোগ তৈরি হয়েছিল, তা নিয়ে এতদিন নাটকীয়তা কম হয়নি। অবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ। 
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস...
নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর