যেখানে থেমেছিল, সেখান থেকেই মৌসুম শুরু লেভারকুসেনের

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১১:৩৩ এএম

আগের মৌসুমে বায়ের লেভারকুসেনের অবিশ্বাস্য কীর্তির কথা মনে আছে? শাবি আলোনসোর অধীনে টানা ৫১ ম্যাচ অপরাজিত ছিল লেভারকুসেন। ‘জার্মান ডাবল’ জয়ের পথে পুরো মৌসুমে কেবল ইউরোপা লিগের ফাইনালে হেরেছিল আতালান্তার কাছে। এরপরেও লেভারকুসেনের কীর্তি একটুও খাটো হয়নি।

এমন দুর্দান্ত মৌসুম কাটানোর পর নতুন মৌসুমের শুরুটাও শিরোপা দিয়ে হয়েছে লেভারকুসেনের। গতকাল শনিবার রাতে জার্মান সুপার কাপের ফাইনালে স্টুটগাটের মুখোমুখি হয়েছিল আলোনসোর শিষ্যরা। এ ম্যাচেও গত মৌসুমের স্মৃতি ফিরিয়ে এনেছিল লেভারকুসেন।

প্রায় হারতে বসা লেভারকুসেন ম্যাচের শেষ মুহূর্তে সমতা (২-২) ফেরালে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে জিতে শিরোপা উৎসবে মেতে ওঠে লেভারকুসেন।

ক্লাব ইতিহাসে এটিই লেভারকুসেনের প্রথম জার্মান সুপার কাপের শিরোপা। এর আগে ১৯৯৩ সালে এ প্রতিযোগিতার ফাইনালে উঠলেও সেবার ওয়ের্দার ব্রেমেনের কাছে হেরেছিল লেভারকুসেন। অন্যদিকে স্টুটগাট এর আগে একবার ফাইনাল খেলেছিল। ১৯৯২ সালের সে ফাইনালে হ্যানোভার নাইন্টি সিক্সকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি।

কিন্তু গতকাল সে স্মৃতি ফেরাতে পারল না স্টুটগাট। বে অ্যারেনাতে বল দখলের লড়াইয়ে স্টুটগাট এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল লেভারকুসেন। ম্যাচের ১১ মিনিটে প্রথম গোলের দেখাও পায় আলোনসোর দল। এদমন্দ তাপসোবার সহায়তায় লেভারকুসেনকে এগিয়ে দেন ভিক্টর ওকো বোনিফেস।

বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি আলোনসোর দল। চার মিনিট পরেই এনসো মিলোতের গোলে সমতা (১-১) ফেরায় স্টুটগাট।

৩৭ মিনিটে লেভারকুসেনের ফ্রেঞ্চ মিডফিল্ডার মার্তিন তেরিয়ার সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরও বেশি চড়াও হয় স্টুটগাট। ১০ জনের দল নিয়ে ভুগতে থাকে লেভারকুসেন। একজন বাড়তি খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের ৬৩ মিনিটে স্টুটগাটকে এগিয়ে (২-১) দেন দেনিস উনদাভ।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালালেও লেভারকুসেনের আক্রমণগুলো ব্যর্থ হচ্ছিল স্টুটগাটের জমাট রক্ষণে। স্টুটগাটের দ্বিতীয় জার্মান সুপার কাপের শিরোপা তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু ম্যাচের ৮৮ মিনিটে গোল করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান প্যাট্রিক শিক।

পেনাল্টিতে লেভারকুসেনের চারটি শটই জাল খুঁজে নেয়। অন্যদিকে পাঁচ শট নিয়ে দুটিতে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় স্টুটগাট। এর মধ্যে একটি শট ঠেকান লেভারকুসেন গোলকিপার হেরাদেকি। এছাড়া সিলাস কাটোম্পা এমভুপ্পার নেওয়া পঞ্চম শটটি বারের ওপর দিয়ে যায়।

জার্মানিকে বধের পথে একটা রেকর্ডেও উঠেছে প্যারাগুয়ের নাম। বিশ্বকাপ ইতিহাসে টাইব্রেকারে কখনোই হারেনি জার্মানি। আগের চারবারের টাইব্রেকারে চারবারই জিতেছে দলটি। এবার জার্মানির সেই দাপট থামিয়ে দিলে লাতিন...
এদের মধ্যে অনেকেই চোট কাটিয়ে বিশ্বকাপ খেলবেন বলে আশা করছে দলগুলো। আবার কারও কারও বিশ্বকাপের আশা একেবারে শেষ হয়ে গেছে।
আগে থেকে তেমন কোনো ঘোষণা নেই, প্রচারণা নেই। হঠাৎই আজ দেখা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন তুর্কি বংশোদ্ভুত জার্মান বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুৎ ওজিল! কিছু ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...
গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে জার্মান রাজনীতিবিদের পরামর্শ
২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনার যেন শেষ নেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ ঘিরে কদিন আগে সমালোচনা শুরু হয়েছিল টিকিটের মূল্য নিয়ে। তবে এবার নতুন এক ইস্যুতে...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর