জার্মানিকে টাইব্রেকারে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:৩৮ এএম

২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পরপর দুই বিশ্বকাপে গ্রুপপর্বে বিদায় নিয়েছিল জার্মানি। এবার সেই ধারা ভেঙে উঠেছিল নকআউটে। কিন্তু নকআউটের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা। প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে শেষ ৩২-এই থেমেছে জার্মানির যাত্রা।

বোস্টনে নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম ৫ শটে দুটি করে মিস করে জার্মানি ও প্যারাগুয়ে। তবে ষষ্ঠ শট জার্মানি মিস করলেও প্যারাগুয়ে ঠিকই জালে জড়ায়। তাতে নিশ্চিত হয়, এখানেই শেষ জার্মানির বিশ্বকাপ যাত্রা।

জার্মানিকে বধের পথে একটা রেকর্ডেও উঠেছে প্যারাগুয়ের নাম। বিশ্বকাপ ইতিহাসে টাইব্রেকারে কখনোই হারেনি জার্মানি। আগের চারবারের টাইব্রেকারে চারবারই জিতেছে দলটি। এবার জার্মানির সেই দাপট থামিয়ে দিলে লাতিন আমেরিকার দল প্যারাগুয়ে।

ম্যাচে জার্মানদের আধিপত্য থাকলেও শুরুতে এগিয়ে গিয়েছিল প্যারাগুয়ে। ম্যাচের ৪২ মিনিটে হুলিও এনসিসোর গোল জার্মান সমর্থকদের স্তব্ধ করে দেয়। কিন্তু সমতায় ফিরতে বেশি সময় নেয়নি নাগেলসমানের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে হাভার্টসের গোলে সমতায় ফেরে জার্মানি।

ম্যাচে আর গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে যায় খেলা। সেখানে ১০২ মিনিটে গোল করেছিলেন জোনাথান টাহ। কিন্তু ভিএআর যাচাইয়ের পর সেই গোল বাতিল করেন রেফারি। পরে আর গোল না হওয়ায় ম্যাচ যায় টাইব্রেকারে। সেখানে জার্মানির প্রথম ও চতুর্থ শট মিস করেন কাই হাভার্টস ও নক ওলটারমাড। অন্যদিকে প্যারাগুয়ে চতুর্থ ও পঞ্চম পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়।

এরপর ষষ্ঠ পেনাল্টিতে জনাথন টাহ উড়িয়ে মারলেও প্যারাগুয়ের হয়ে লক্ষ্যভেদ করেন হোসে কানাল। তাতে সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে অন্যতম বড় জয়ের দেখা পায় প্যারাগুয়ে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর