হঠাৎ মন বদলে সৌদি আরবের ১০০০ কোটিকে ‘না’ আর্জেন্টাইন তারকার

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১০:৩১ পিএম

এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি কীভাবে বদলে গেল! গত সপ্তাহেও ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো প্রায় নিশ্চিত করে দিয়েছিল, রোমা ছেড়ে পাওলো দিবালা সৌদি আরবের ক্লাব আল কাদিসিয়াতে যাচ্ছেন।

সৌদি আরবের শীর্ষ স্তর সৌদি প্রো লিগে এবার ফিরে আসা আল-কাদিসিয়ার প্রস্তাবটাও চোখ ছানাবড়া করার মতো। সেখানে গেলে তিন বছরের চুক্তিতে দিবালা পেতেন প্রায় ৭ কোটি ৫০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০০ কোটি টাকা।

কিন্তু সে খবরের পর রোমার সমর্থকেরা ক্লাবের সামনে প্রতিবাদে জড়ো হন। এরপর আজ রোমার সেই সমর্থকদের মন ভরিয়ে দেওয়ার মতো খবর দিয়েছেন দিবালা নিজেই।

ইনস্টাগ্রাম পোস্টে দিবালা লিখেছেন, ‘তোমাকে ধন্যবাদ, রোম। রোববার দেখা হচ্ছে।’ এতেই যা বোঝার বোঝা যায়। তবু রোমাতেই খেলা লিয়ান্দ্রো পারেদেস আবার নিজে পোস্ট করে দিবালার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। লিখেছেন, ‘যাঁরা এখনো বুঝতে পারছেন না তাঁদের জন্য – ও আমাদের সঙ্গেই থাকছে।’

দিবালার সিদ্ধান্তটা এসেছে এমন এক সময়ে যখন রোমে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনেক গুঞ্জন ছিল। ৩০ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্যারিয়ারই তো চোটের চোটপাটের গল্প। ২০২২ সালে ইউভেন্তুস ছেড়ে রোমায় যাওয়ার পর থেকেও এই চোট-সেই চোটে ভুগছিলেন দিবালা। এর মধ্যেও ৭৮ ম্যাচে ৩৪ গোল আর ১৮ অ্যাসিস্টের পাশাপাশি অসাধারণ অনেক মুহূর্তের জন্ম দিয়ে মন ভরিয়ে রেখেছিলেন রোমান সমর্থকদের।

কিন্তু এই মৌসুমে রোমা কোচ দানিয়েলে দে রসির পরিকল্পনায় দিবালার গুরুত্ব নাকি কিছুটা কমে গিয়েছিল, এমনই জানিয়েছিল ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো। এই মৌসুমে ইউভেন্তুস থেকে আর্জেন্টিনারই তরুণ উইঙ্গার মাতিয়াস সুলেকে এনেছে রোমা, যিনি দিবালার মতোই আক্রমণের ডানদিকে খেলেন। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সুলের প্রতিভা আর তারুণ্যের উচ্ছ্বাস দেখে এতটাই মজেছিলেন দে রসি যে, তিনি দিবালাকে এই মৌসুমে আরও কম ‘গেইম-টাইম’ পাওয়ার মানসিক প্রস্তুতি নিতে বলে দিয়েছিলেন।

রোমে তাঁর চুক্তিরও বাকি আছে আর এক মৌসুম। অবশ্য এই মৌসুমে সব মিলিয়ে তিনি ১৫টি ম্যাচ খেললেই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরেক মৌসুমের জন্য বর্ধিত হবে। রোমে দিবালার বেতন কত? মৌসুমে ৭৫ লাখ ইউরো – সৌদি আরবের প্রস্তাবিত অর্থের অর্ধেক। এই বেতনের পাশাপাশি রোমায় বিভিন্ন শর্ত পূরণ হলে বোনাস হিসেবে সর্বোচ্চ আরও ২০ লাখ ইউরো কামাই করার সুযোগ আছে।

এর মধ্যে সৌদি আরবের ক্লাবে তাঁর যাওয়ার গুঞ্জন ছড়ায়। গুঞ্জনের মাত্রা বাড়ে গত বৃহস্পতিবারও দিবালা রোমার মূল দলের চেয়ে আলাদা অনুশীলন করার খবরে। গত রোববার কালিয়ারির বিপক্ষে লিগে রোমার প্রথম ম্যাচের দলেও জায়গা হয়নি দিবালার।

তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জন জোরদার হওয়ার পর গত সপ্তাহে রোমার সমর্থকেরা ক্লাবের সামনে মিছিল করে দাবি জানিয়েছিলেন, ক্লাব যাতে দিবালাকে বিক্রি না করে। এরপর আজ দিবালার ঘোষণার পর আবার ক্লাবের সামনে জড়ো হয়েছেন রোমা সমর্থকেরা, তবে এবারের উদ্দেশ্য ছিল আনন্দ মিছিল।

সৌদি প্রো লিগে এবার ফিরে আসা আল কাদিসিয়া এবার দলবদল মৌসুমের শুরু থেকেই দিবালাকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছে। এর পাশাপাশি আর্সেনাল ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার পিয়ের-এমেরিক অবামেয়াং এবং রেয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার নাচোকে দলে টেনেছে সৌদি ক্লাবটি।

ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাইট ব্যাকে নাহুয়েল মলিনা খেললেও স্পেনের বিপক্ষে গনসালো মন্তিয়েলকে দেখার...
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর