অনিশ্চয়তা কাটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে স্কালোনি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম

আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তি নবায়ন করবেন স্কালোনি, ব্যাপারটা অনুমিতই ছিল। অনেকদিন ধরেই স্কালোনির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অবশেষে দুই পক্ষের সমঝোতায় নতুন চুক্তি সম্পন্ন হয়েছে। সেই চুক্তি অনুসারে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউট সামলাবেন স্কালোনি।

আগের চুক্তি অনুসারে, চলতি বছরের শেষেই আলবিসেলেস্তেদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল স্কালোনির। কিন্তু নতুন চুক্তির কারণে ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকার বিষয়টি নিশ্চিত হলো তাঁর। গতকাল বৃহস্পতিবার স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া।

সংবাদ সম্মেলনে তাপিয়া বলেন, ‘আর্জেন্টিনার ফুটবল পরিবারের সবার জন্য আজ বিশেষ একটি দিন। আমরা ঘোষণা করতে যাচ্ছি, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লিওনেল স্কালোনি। তাঁর অধীনেই জাতীয় দলের কোচিং স্টাফ কাজ চালিয়ে যাবে।’

২০১৮ সালের আগস্টে আর্জেন্টিনার কোচ হিসেবে যুক্ত হন স্কালোনি। তাঁর হাত ধরেই দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আকাশি-সাদারা। এমনকি সর্বশেষ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। যদিও স্পেনের কাছে হেরে এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আলবিসেলেস্তেদের। নতুন চুক্তি হওয়ায়, আরও একটি বিশ্বকাপে আর্জেন্টিনার ডাগআউট সামলানোর দায়িত্ব পাচ্ছেন স্কালোনি।

এ প্রসঙ্গে তাপিয়া বলেছেন, ‘প্রথম আট বছরের দায়িত্বের সঙ্গে আরও চার বছরের চুক্তি যোগ হওয়ায় এই অ্যাসোসিয়েশনের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপে কোচের দায়িত্ব পালনের রেকর্ড গড়বেন তিনি। তিনটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।’

স্কালোনির অধীনে আর্জেন্টিনা শুধু বিশ্বকাপই জেতেনি, দুবার কোপা আমেরিকার শিরোপাও ঘরে তুলেছে। এছাড়া ২০২২ সালে জিতেছে ফিনালিসিমাও।

অথচ আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কোনো দলের প্রধান কোচ হিসেবে অভিজ্ঞতা ছিল না স্কালোনির। তবে ২০১৮ বিশ্বকাপে হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করেছিলেন।

আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে স্কালোনি বলেছেন, ‘এই চুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য সভাপতি এবং এএফএর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ব্যক্তিগতভাবে এই মুহূর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও এই চুক্তি আমাকে পরিতৃপ্তি দিচ্ছে। আমরা সবাই এটাই চেয়েছিলাম। প্রথম দিনের মতো এখনো আমরা একই জায়গায় আছি। সেই একই রোমাঞ্চ, একই উদ্দীপনা কাজ করছে আমাদের মধ্যে। তা না হলে এখানে থাকা সম্ভব হতো না।’

ম্যাচে হামজার পারফরম্যান্সে মুগ্ধ থমাস ডুলি। সংবাদ সম্মেলনে হামজার অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করে বাংলাদেশ কোচ জানান, হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। ডুলি আরও জানান, হামজা চাইলে পরের...
সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সে লড়াইয়ে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। হামজা তো অধিনায়ক হিসেবে ফিরছেনই, সেই...
এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাউথ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। এ ছাড়া ইংল্যান্ডের বেশ কয়েকটি পরিচিত কাউন্টি দল— হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের কোচ হিসেবেও...
২০২৬ সালের ‘ওয়ার্ল্ড ১১’ নির্বাচনে ভোট দিয়েছেন ৭৩ দেশের ১৯ হাজার ৮০৬ জন ফুটবলার। সেই ফুটবলাররা আক্রমণভাগে চারজন ফরোয়ার্ড বেছে নিলেও সেখানে সুযোগ মেলেনি গত মৌসুমে ৭৩ গোল করা কেইনের। শুধু কেইনই নয়,...
মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা ৩০ কেজি অবৈধ শিশা (হুক্কায় ব্যবহৃত তামাকজাত পণ্য) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক, সরবরাহকারী ও...
একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ওই সময় যানজটে ধীরগতিতে চলা ও থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়ে ট্রাকটি। এতে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে আশপাশের...
নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও সারাদেশের নদীর সৌন্দর্য এবং পরিবেশ ফিরিয়ে আনতে নানা...
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টায় উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর