আসন্ন নির্বাচনে অংশ নেবেন না

১৬ বছর পর বাফুফে ছাড়ছেন কাজী সালাউদ্দিন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে প্রায় সকল অঙ্গনে পরিবর্তনের ছোঁয়া লাগলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদে আসীন আছেন কাজী সালাউদ্দিন। দেশীয় ফুটবলের সমর্থকদের একটি সংগঠন তাঁর পদত্যাগের দাবিতে কয়েকদিন আন্দোলন চালালেও সেসবে থোরাই কেয়ার ছিল সাবেক এ তারকা ফুটবলারের।

সে সময় জোর গলায় সালাউদ্দিন জানিয়েছিলেন, তিনি পদত্যাগ তো করবেন না-ই, বরং আগামী ২৬ অক্টোবর হতে যাওয়া বাফুফের পরবর্তী নির্বাচনেও অংশ নেবেন।

তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সালাউদ্দীন। আজ শনিবার বাফুফেতে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন,  বাফুফের পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না তিনি।

বাংলাদেশের ফুটবল ফেডারেশনে সালাউদ্দীন অধ্যায় শুরু হয় ২০০৮ সালে। সেবার নির্বাচনে জিতে বাফুফের সভাপতির চেয়ারে বসেন তিনি। পরের তিন নির্বাচনেও ফলাফল সালাউদ্দীনের পক্ষেই যাওয়ায় দীর্ঘ ১৬ বছর ধরে বাফুফের দায়িত্বে আছেন তিনি।

ভিডিও দেখুন:সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেছেন, ‘আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে।এখন বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।’

কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
কিন্তু আসল ঘটনা কী? বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোনসের সঙ্গে ঠিক কী ঘটেছে, আর উজবেকিস্তান যাওয়ার ঠিক আগমুহূর্তে কেন এত ধোঁয়াশা? সত্যিই কি বরখাস্ত করা হয়েছে জোন্সকে? নাকি এর পেছনে আছে...
আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি...
ভারতের নাম প্রত্যাহারের পর আসিয়ান কাপে বাংলাদেশের সামনে যে সুযোগ তৈরি হয়েছিল, তা নিয়ে এতদিন নাটকীয়তা কম হয়নি। অবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ। 
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস...
নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মহাখালি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঢাকা-জামালপুর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর