ছিলেন কাজী সালাউদ্দিনের কমিটিতে, এখন বসতে চান বাফুফেতে সালাউদ্দিনের চেয়ারে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

সাইফ পাওয়ারটেকের স্বত্ত্বাধিকারী তরফদার রুহুল আমিন আগেই প্রার্থিতা ঘোষণা করেছিলেন। সেদিনই শোনা গিয়েছিল, আরও দু-তিনজন হতে পারেন বাফুফে সভাপতির পদের প্রার্থী। এর মধ্যে প্রায় নিশ্চিত হয়ে ছিল তাবিথ আউয়ালের নাম। অবশেষে কাজী সালাউদ্দিন-যুগের অবসান দেখতে যাওয়া বাফুফের আগামী নির্বাচনে সভাপতি পদের জন্য আজ প্রার্থিতা ঘোষণা করেছেন তাবিথ আউয়ালও।

আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। সেটিকে সামনে রেখে আজ ঢাকার একটি বিলাসবহুল হোটেলে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল। কাজী সালাউদ্দিনের অধীন বাফুফেতেও বোর্ডের সদস্য ছিলেন তিনি। ২০১২ ও ২০১৬ বাফুফে নির্বাচনে সহসভাপতি পদে জিতেছিলেন। তবে ২০২০ সালের নির্বাচনে হেরে যান।

টানা চতুর্থ নির্বাচন করার ঘোষণা দিয়ে আজ তাবিথ আউয়ালের ঘোষণা, ‘গত তিনটি নির্বাচন করেছি, এবারও লড়ব - আর সেটা সভাপতি পদে। আমি আশাবাদী যে জিতব।’

তা শুধু প্রার্থিতা ঘোষণা করলে তো হয় না, কিছু প্রতিশ্রুতিও তো দিতে হয়। তাবিথ আউয়াল অবশ্য এখনই প্রতিশ্রুতি দেওয়ার পথে হাঁটেননি। নির্বাচনী ইশতেহার পরে ঘোষণা করবেন জানিয়ে বলেছেন, ‘নির্বাচনে প্রার্থিতা পেশ করে আমার নির্বাচনী প্রতিশ্রুতির ব্যাপারে জানাব। নির্বাচনী ইশতেহারের ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, আমি সভাপতি হলে খেলার মাঠে চমক দেখাব। ফুটবলকে পরের ধাপে নিতে পারব আশা করি।’

বাফুফে সভাপতি পদে দুই প্রার্থীর নাম এ পর্যন্ত জানা গেল, আরও দু-একজন প্রার্থিতা ঘোষণা করতে পারেন বলে ফুটবলপাড়ায় গুঞ্জন। তাবিথ প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচনকে স্বাগত জানান জানিয়ে বলেছেন, কারা নির্বাচনে আসেন সেটা দেখে তারপর প্যানেল করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আগে দুই মেয়াদে ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি পদের বাইরে অবশ্য আরও বড় অনেক পরিচয় আছে তাবিথ আউয়ালের। বিএনপির সিনিয়র নেতা আব্দুল আউয়াল মিন্টুর বড় ছেলে তাবিথ আউয়াল নিজেও বিএনপির জাতীয় কমিটির সদস্য। ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে লড়েছেন দুবার।

ফুটবলেও সংগঠক হিসেবে তাঁর আলাদা পরিচয় আছে। এক সময় প্রিমিয়ার লিগে খেলা ক্লাব ফেনী সকারের পৃষ্ঠপোষক ছিলেন, এখন পৃষ্ঠপোষকতা করছেন বাংলাদেশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের ক্লাব নোফেল স্পোর্টিংয়ের।

 

কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
কিন্তু আসল ঘটনা কী? বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোনসের সঙ্গে ঠিক কী ঘটেছে, আর উজবেকিস্তান যাওয়ার ঠিক আগমুহূর্তে কেন এত ধোঁয়াশা? সত্যিই কি বরখাস্ত করা হয়েছে জোন্সকে? নাকি এর পেছনে আছে...
আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি...
ভারতের নাম প্রত্যাহারের পর আসিয়ান কাপে বাংলাদেশের সামনে যে সুযোগ তৈরি হয়েছিল, তা নিয়ে এতদিন নাটকীয়তা কম হয়নি। অবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ। 
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস...
নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর