কাজী সালাউদ্দিন-উত্তর বাফুফের নির্বাচনে কোন পদে কে দাঁড়াচ্ছেন?

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:০২ পিএম

আগের দুদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মোট ২১টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ৫২টি। গতকাল চলেছে সেসব মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। সে প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে আগামী ২৬ অক্টোবর হতে যাওয়া বাফুফেতে নির্বাচনের অনুমতি পেয়েছেন যে ৫০ জন প্রার্থী, তাঁদের তালিকা আজ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

তাহলে শেষ পর্যন্ত কোন পদে কজন লড়ছেন, কারা দাঁড়াচ্ছেন নির্বাচনে? বিশ্লেষণে দেখা যাচ্ছে, সব মিলিয়ে ২১টি পদের নির্বাচনে মোট প্রার্থী ৫০ জন। কাজী সালাউদ্দিনের ছেড়ে যাওয়া বাফুফে সভাপতির আসনে প্রার্থী ২ জন। এর বাইরে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী ২ জন, সহ-সভাপতি পদে ৬ জন। সদস্য পদের জন্য নির্বাচনে দাঁড়াচ্ছেন ৪০ জন।

বাফুফে নির্বাচনের কোন পদে প্রার্থী কারা:

সভাপতি পদে: এ এফ এম মিজানুর রহমান, তাবিথ আউয়াল

সিনিয়র সহ-সভাপতি পদে: তরফদার মো. রুহুল আমিন, মো. ইমরুল হাসান

সহ-সভাপতি পদে: ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, মো. ওয়াহিদউদ্দীন চৌধুরী, মো. নাসের শাহরিয়ার জাহেদী, মো. শফিকুল ইসলাম মানিক, সাব্বির আহম্মেদ আরেফ, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির।

সদস্য পদে: আ ন ম আমিনুল হক মামুন, আমীরুল ইসলাম (বাবু), ইমতিয়াজ হামিদ (সবুজ), এ কে এম নুরুজ্জামান, এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, কামরুল হাসান হিলটন, খন্দকার রকিবুল ইসলাম, জসিমউদ্দিন খান খসরু, জাকির হোসেন চৌধুরী, টিপু সুলতান, তাসমিয়া রেজোয়ানা, দেলোয়ার হোসেন, বিজন বড়ুয়া, মহিদুর রহমান মিরাজ, মানস চন্দ্র দাস (ধলু), মাহফুজা আক্তার (কিরন), মাহমুদা খাতুন, মো. আবদুল হাফিজ, মো. আমের খান, মো. ইকবাল হাসান (জনি), মো. ইকবাল হোসেন, মো. ইয়াকুব আলী, মো. ইখলাছ উদ্দীন, মো. গোলাম গাউছ, মো. ছাইদ হাছান কানন, মো. মঞ্জুরুল করিম, মো. মাহবুবুর রহমান, মো. মাহি উদ্দিন আহমদ (সেলিম), মো. রিয়াজ উদ্দিন, মো. শাহাদাত হোসেন, মো. শাহীন হাসান, মো. সফিকুল আজম ভূঁইয়া, মো. সাইফুর রহমান মনি, মোহাম্মদ নজরুল ইসলাম, রওশন আক্তার হায়দার (ডেইজী জাফর), শাকিল মাহমুদ চৌধুরী, সত্যজিৎ দাশ রুপু, সাখাওয়াত হোসেন ভু্ঞাঁ, সৈয়দ মুহম্মদ শহীদুল ইসলাম।

তা হঠাৎ কেন ফিফা সভাপতি ঢাকায় এলেন? ইনফান্তিনোর এই ঢাকায় আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। সে কারণে ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। ফিফা...
হেরে গেলেও এ ম্যাচে প্রাপ্তি একেবারে কম নয়! আগের ম্যাচে যেখানে বাংলাদেশ বলে নিজেদের পায়ে রাখতেই হিমশিম খাচ্ছিল, সেখানে সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত ৫০ শতাংশ বল নিজেদের পায়ে রেখেছেন থমাস ডুলির শিষ্যরা।
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনো নিখোঁজ...
নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল বার্ন...
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যুদ্ধ আর অবরোধের মধ্যে ইয়েমেনের তাইজ শহরে ভয়াবহ সংকটে সাধারণ মানুষ। আকাশছোঁয়া খাদ্য ও জ্বালানির দাম, কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও, চড়া দামের কারণে তা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর