মিলানে প্রথম শিরোপা কনসেইসাওয়ের

দায়িত্ব পাওয়ার ৭ দিনও হলো না, পাল্টে দিলেন ৮ বছরের না পাওয়ার গল্প 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের দায়িত্ব নিয়েছিলেন সের্হিও কনসেইসাও। নির্দিষ্ট করে বললে, মিলানের সঙ্গে যাত্রা শুরুর দিনটা ছিল ৩০ ডিসেম্বর। এরপর গুনে গুনে মাত্র ৭ দিন পার করেছেন অফিসে, আর দুটি ম্যাচে বসেছেন ডাগআউটে। তাতেই ক্লাবের ইতিহাস পাল্টে দিয়েছেন ৫০ বছর বয়সী এ পর্তুগিজ কোচ!

ইতালিয়ান সুপার কাপের ফাইনালে গতকাল সোমবার ইন্তের মিলানের মুখোমুখি হয়েছিল মিলান। সৌদি আরবের আল আওয়াল পার্কে শিরোপা নির্ধারণী ‘মিলান ডার্বি’তে অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে চির-প্রতিদ্বন্দ্বীদের ৩-২ ব্যবধানের হারিয়ে অষ্টমবারের মতো এ শিরোপা ঘরে তুলেছে এসি মিলান।

তাতেই ক্লাবটির ইতিহাসে উঠে গেছেন কনসেইসাও। দায়িত্ব নেওয়ার পর থেকে শিরোপা এনে দেওয়ার পথে সময়ের হিসাব করলে, ১৯২৯-৩০ মৌসুম থেকে এসি মিলানের ইতিহাসে কনসেইসাওয়ের চেয়ে দ্রুততম শিরোপা জেতার কীর্তি নেই আর কোনো কোচের। এর আগের রেকর্ডটা ছিল ভিনসেনসো মনতেল্লার। ইতালিয়ান এ কোচ ২০১৬ সালের ডিসেম্বরে ক্লাবটির হয়ে ১৮তম ম্যাচে শিরোপা এনে দিয়েছিলেন মিলানকে। মজার বিষয়, সেটাও ছিল ইতালিয়ান সুপার কাপের শিরোপা।

ইতালিয়ান সুপার কাপের শিরোপা এসি মিলানের। ছবি: রয়টার্স

রেকর্ডটা বড় ব্যবধানে নিজের করে নেওয়ার দিনটা অবশ্য সহজ ছিল না কনসেইসাওয়ের। ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল মিলান! প্রথমার্ধের যোগ করা সময়ে লাওতারো মার্তিনেস ও দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে মেহদী তেরেমির গোলে এগিয়ে যাওয়া ইন্তের তখন টানা চতুর্থ সুপার কাপ শিরোপার ক্ষণই গুনছে।

৫২ মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে থিও এরনান্দেসের গোলে মিলান ব্যবধান কমালেও ম্যাচের নাটাই তখনো ইন্তের মিলানের হাতে। তবে ৮০ মিনিটে ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেন ক্রিস্টিয়ান পুলিসিক। থিও এরনান্দেসের পাস থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন আমেরিকান রাইট উইঙ্গার।

দুই গোলে এগিয়ে গিয়ে আবার দুই গোল হজম করার ধাক্কাটা সামলে উঠতে পারেনি ইন্তের। অন্যদিকে প্রত্যাবর্তনের গল্প লেখা মিলান তখন আরও উজ্জ্বীবিত। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে সেটার ফলও পেয়ে যায় কনসেইসাওয়ের দল। যোগ করা পাঁচ মিনিটের তৃতীয় মিনিটে রাফায়েল লিয়াওয়ের পাস থেকে ট্যামি আব্রাহামের গোল নিশ্চিত করে, আট বছর পর ইতালিয়ান সুপার কাপের শিরোপা যাচ্ছে এসি মিলানের শো-কেসে।

১৯৭১-৭২ মৌসুমের পর এই প্রথম ইউরোপের শীর্ষ ৫ লিগের বাইরে থাকা কোনো ক্লাব ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়নস লিগে শীর্ষ ৫ লিগের ক্লাবের বিপক্ষে টানা চার ম্যাচ জিতল। ৫৪ বছর আগে ইউরোপিয়ান কাপে এই কীর্তি...
হুইলচেয়ারে থাকা নিহত ব্যক্তির বয়স ৮১ বছর। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হুইলচেয়ারটি হঠাৎ করেই লেন পরিবর্তন করে মার্তিনেসের গাড়ির সামনে চলে গিয়েছে।...
বার্সা ও মিলানের লিগের ম্যাচ অন্য দেশে
ইউরোপিয়ান শীর্ষ ফুটবলের ঘরোয়া লিগগুলো যে দেশের লিগ সেসব দেশেই আয়োজন হয়ে থাকে। ঘরোয়া লিগের ম্যাচ বাইরের দেশে আয়োজনের খুব একটা রীতি নেই। তবে এবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) নিজেদের...
ইন্তের মিলানে দ্বন্দ্ব মার্তিনেস-চালহানোলুর
আজ ক্লাব বিশ্বকাপ দিয়ে যখন মৌসুম শেষ হলো ইন্তেরের, অধিনায়ক মার্তিনেস এমন দিনে সেই সতীর্থদের ধুয়ে দিলেন যাঁরা তাঁর চোখে ক্লাবে থাকলেও ঠিক মানসিকভাবে দলের সঙ্গে নেই। আর্জেন্টাইন স্ট্রাইকার সোজাসুজিই...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর