ফুটবলারের গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১০:১১ এএম

গত মৌসুমে ইতালিয়ান ক্লাব জেনোয়া থেকে ইন্তের মিলানোতে নাম লিখিয়েছিলেন স্প্যানিশ গোলকিপার ইয়োসেপ মার্তিনেস। জাতীয় দল স্পেনের জার্সিতে মোটে এক ম্যাচ খেলা মার্তিনেস ইন্তেরেও গোলপোস্টের নিচেও নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। গত মৌসুম থেকে এখন পর্যন্ত মোটে ১২টি ম্যাচে ইন্তেরের গোলপোস্ট সামলিয়েছেন।

নিয়মিত মাঠে নামার সুযোগ না পেলেও অনুশীলন তো প্রতিনিয়তই করতে হয় মার্তিনেসকে। সে অনুশীলনে যাওয়ার পথেই এবার বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন ২৭ বছর বয়সী স্প্যানিশ গোলকিপার। মার্তিনেসের গাড়ির ধাক্কায় হুইল চেয়ারে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। ইতালি পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হুইলচেয়ারে থাকা নিহত ব্যক্তির বয়স ৮১ বছর। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হুইলচেয়ারটি হঠাৎ করেই লেন পরিবর্তন করে মার্তিনেসের গাড়ির সামনে চলে গিয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

পুলিশের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইন্তেরের অনুশীলন মাঠ আপিয়ানো জেন্তিলের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মার্তিনেস। যাত্রাপথে হঠাৎ করেই হুইলচেয়ারটি মার্তিনেসের লেনে চলে গেলে স্প্যানিশ এ গোলকিপারের গাড়িটি তাঁকে ধাক্কা দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার পর মার্তিনেস গাড়ি থামিয়ে ঘটনাস্থলে থেকে জরুরি সহয়তা দলের সঙ্গে যোগাযোগ করেন। অল্প সময়ের মধ্যেই সেখানে একটি হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স পৌঁছায়। চিকিৎসকেরা চেষ্টা চালালেও ৮১ বছর বয়সী ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে কোমো পুলিশ জানিয়েছে, মার্তিনেসের শারীরিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে মানসিকভাবে ভেঙে পড়েন ইন্তের গোলকিপার। নিয়ম অনুযায়ী, মার্তিনেসের রক্তের নমুনা সংগ্রহ করে স্থানীয় একটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সেখানে অ্যালকোহল বা অন্যান্য মাদকদ্রব্যের উপস্থিতি পরীক্ষা করা হবে।

এ দুর্ঘটনা নিয়ে এরইমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ। রাস্তায় টায়ারের দাগ ও অন্যান্য প্রমাণ পরীক্ষা-নিরীক্ষা করে গাড়ির প্রাথমিক গতি ও ব্রেক করার দূরত্ব নির্ণয়ের চেষ্টা চলছে।

সেরি আ-তে আজ রাতে ফিওরেন্তিনার মুখোমুখি হবে ইন্তের। তার আগে ভয়াবহ এ দুর্ঘটনায় গতকাল ক্লাবের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে ইন্তের। ঘটনাটি নিয়ে ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেয়নি।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এসময় সময় হঠাৎ করেই এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে...
ম্যাচের স্কোরলাইন হয়তো বলবে আর্জেন্টিনা শুধু ১ গোলে হেরেছে। কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনির কৌশল কেন কাজ করল না...
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে, ১৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। এই হারে...
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর