বোদো/গ্লিমটের কীর্তি

১৯৭২-এর পর যা আর কেউ করতে পারেনি, তা-ই করে দেখাল পুঁচকে দলটা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এএম

এটা কি অঘটন, নাকি রূপকথার কোনো মহাকাব্য? অঘটন বলার সুযোগটা অবশ্য কম। একবার-দুইবার হলে সেটাকে না হয় অঘটন বলা যায়। কিন্তু টানা চার ম্যাচ ধরে বোদো/গ্লিমট যা করছে, সেটাকে বরং রূপকথার মহাকাব্যই বলতে হয়। আর নরওয়েজিয়ান ক্লাবটির সে মহাকাব্য লেখার পথে এবার বধ হয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্তের মিলানো।

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে ওঠার প্লে-অফের ফিরতি লেগে বোদো/গ্লিমটের বিপক্ষে ম্যাচটা জয়ের বিকল্প ছিল না ইন্তেরের। নক আউটের আশা বাঁচিয়ে রাখতে ঘরের মাঠ স্তাদে ইউসেপ্পে মেয়াজোতে নরওয়ের ক্লাবটিকে অন্তত দুই গোলের ব্যবধানে হারাতে হতো ইন্তের মিলানের। তাতে ম্যাচ গড়াত অতিরিক্ত সময়ে। আর সমীকরণের ধার না ধেরে শেষ ষোলোর টিকিট পেতে ইতালিয়ান ক্লাবটিতে জিততে হতো অন্তত ৩ গোলের ব্যবধানে।

কিন্তু জয় তো দূরের কথা। বোদো/গ্লিমটের কাছে আবারও নাস্তানাবুদ হয়েছে ইন্তের। প্রথম লেগে ৩-১ গোলে হারের পর ঘরের মাঠে ফিরতি গেলে ২-১ ব্যবধানে হেরেছে ইতালিয়ান জায়ান্টরা। তাতে দুই লেগে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে বোদো/গ্লিমট।

নরওয়ের ক্লাবটির মহাকাব্যিক এ পথচলায় ইন্তের মিলানের আগে ধরাশায়ী হয়েছে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদ। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে এ দুই ক্লাবকে হারিয়েছিল বোদো/গ্লিমট। এরপর নক আউটের দুই গেলে ইন্তেরের বিপক্ষে জয়, তাতে অনন্য এক কীর্তিতে নাম উঠেছে বোদো/গ্লিমটের।

১৯৭১-৭২ মৌসুমের পর এই প্রথম ইউরোপের শীর্ষ ৫ লিগের বাইরে থাকা কোনো ক্লাব ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়নস লিগে শীর্ষ ৫ লিগের ক্লাবের বিপক্ষে টানা চার ম্যাচ জিতল। ৫৪ বছর আগে ইউরোপিয়ান কাপে এই কীর্তি গড়েছিল আয়াক্স।

বোদো/গ্লিমটের অনন্য কীর্তি গড়ার রাতে চ্যাম্পিয়নস লিগের নক আউটের বাকি তিন ম্যাচে তেমন অপ্রত্যাশিত কিছু ঘটেনি। কারাবাগের বিপক্ষে প্রথম লেগে ৬-১ ব্যবধানে জেতা নিউক্যাসল ফিরতি লেগে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট পেয়েছে।

ঘরের মাঠে অলিম্পিয়াকোসের সঙ্গে গোলশূন্য ড্র করলেও আগের লেগে ২-০ ব্যবধানে জেতায় নকআউটে উঠেছে লেভারকুসেন। আর প্রথম লেগে ক্লাব ব্রুগার মাঠে ৩-৩ ব্যবধানে ড্র করা আতলেতিকো মাদ্রিদ ঘরের মাঠে ফিরতি লেগে বেলজিয়ান ক্লাবটিকে উড়িয়ে দিয়েছে ৪-১ ব্যবধানে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ওঠার প্লে-অফের ফল:

নিউক্যাসল ৩-২ কারাবাগ (দুই লেগে ৯-৩ ব্যবধানে জিতেছে নিউক্যাসল)

ইন্তের মিলানো ১-২ বোদো/গ্লিমট (দুই লেগে ২-৫ ব্যবধানে জিতেছে বোদো/গ্লিমট)

আতলেতিকো মাদ্রিদ ৪-১ ক্লাব ব্রুগা (দুই লেগে ৭-৪ ব্যবধানে জিতেছে আতলেতিকো)

লেভারকুসেন ০-০ অলিম্পিয়াকোস (দুই লেগে ২-০ ব্যবধানে জিতেছে লেভারকুসেন)

গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর