৭৪৮ দিন পর ফিরলেন বটে, দশটা মিনিটও টিকতে পারলেন না

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৬:২৪ পিএম

মরিসিও পচেত্তিনোর অধীনে টটেনহ্যামের যে দলটা প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়নস লিগে দারুণ কিছু মুহূর্তের জন্ম দিয়েছিল, সে দলের হার্টবিট ছিলেন তিনি। কোনো শিরোপা জেতা হয়নি, তবে টটেনহ্যামকে প্রিমিয়ার লিগে দ্বিতীয় আর চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ করার পথে ডেলে আলির গোল আর অ্যাসিস্টগুলোর অবদান স্পার্স সমর্থকেরা এত দ্রুত ভুলে যাওয়ার কথা নয়।

সেই ডেলে আলিই সময়ের ফেরে এখন ভুলে যাওয়া এক নাম। মানসিক অবসাদ আর অনিয়মতান্ত্রিক জীবন একটা দারুণ ক্যারিয়ারের প্রতিশ্রুতিকে অল্পেই শূন্যে মিলিয়ে দেওয়ার আশঙ্কা জাগিয়েছিল। তবে সেখান থেকে ফিরে এসেছেন ডেলে আলি। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর কোনো পেশাদার ফুটবল ম্যাচে না খেলা ইংলিশ মিডফিল্ডার গত জানুয়ারিতে নাম লেখান ইতালিয়ান ক্লাব কোমোতে। সেই ক্লাবের জার্সিতে গতকালই প্রথম মাঠে নেমেছেন আলি।

ওই নামা পর্যন্তই! এরপর যা করেছেন, তাতে প্রত্যাবর্তনের ক্ষণটা যে একেবারে লালে লাল হয়ে আছে! দুই বছর পর মাঠে নামা আলি দশ মিনিটের মধ্যেই ভয়ংকর ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন! এসি মিলানের মাঠে কোমোও ম্যাচটা হেরে গেছে ২-১ গোলে। এমন প্রত্যাবর্তনের পর কপালে সমালোচনাই জোটার কথা, তা-ই জুটেছে আলির কপালে। কোমো কোচ, সাবেক স্প্যানিশ মিডফিল্ডার সেস্ক ফাব্রেগাস ম্যাচের পর আলির অমন ভয়ংকর ট্যাকল নিয়ে সমালোচনা করেছেন।

সান সিরোতে কাল ৩৩ মিনিটে লুকা দা কুনিয়ার গোলে এগিয়ে যায় কোমো, দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান পুলিসিক ও তিজানি রেইনদর্সের গোলে ৭৫ মিনিটের মধ্যে ম্যাচ ঘুরিয়ে ফেলে মিলান। ৮১ মিনিটে গোলস্কোরার দা কুনিয়ার বদলে ডেলে আলিকে মাঠে নামান কোমো কোচ ফাব্রেগাস। হয়তো প্রত্যাশা ছিল, গোল করার দক্ষতার জন্য ক্যারিয়ারে প্রশংসা ভাসা আলি যদি প্রত্যাবর্তনটা রাঙিয়ে দিতে পারেন!

আর রাঙানো! যোগ করা সময়ে মিলানে খেলা তাঁরই স্বদেশি মিডফিল্ডার রবেন লফটাস-চিককে কড়া ট্যাকল করেন ডেলে আলি। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখিয়েছেন, পরে ভিএআরের পরামর্শে লাল কার্ড দেখান। মিলানে খেলা ইংল্যান্ডেরই ডিফেন্ডার কাইল ওয়াকারও তখন রেফারিকে লাল কার্ড না দেখাতে অনুরোধ করেছিলেন, তাতে লাভ হয়নি।

ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখেছেন কোমো কোচ ফাব্রেগাসও। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ডেলে আলির লাল কার্ড নিয়ে সমালোচনা করে তিনি বলেছেন, ‘ডেলে আলি একজন গোলস্কোরার। চেয়েছিলাম ওকে একটা সুযোগ দিতে। (যে ট্যাকলটা করেছে) একজন অভিজ্ঞ খেলোয়াড়ের জন্য সেটা অনেক বড় মাপের ভুল। পরিস্কার লাল কার্ড। ও দলকে এমন একটা সময়ে (দশজনের বানিয়ে) রেখে এসেছে যখন আমরা ২-২ করার মতো সুযোগ তৈরি করতে পারতাম।’

ম্যাচে কোমোই ভালো খেলেছে। শেষ পর্যন্ত দারুণ খেলেও হেরে যাওয়ায় ফাব্রেগাসের তৃপ্তি, ‘…যদি হারতেই হয়, তাহলে এভাবেই হারতে চাই। কারণ দলটাকে ওভাবে খেলতে দেখতে এত ভালো লাগছিল!’

দল হেরেছে, নিজেও দেখেছেন লাল কার্ড – এমন প্রত্যাবর্তন না হলেই হয়তো ডেলে আলির জন্য ভালো হতো। ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা ইংল্যান্ড দলের সদস্য ডেলে আলির মাঝের কয়েক বছরে আড়ালে চলে যাওয়ার পেছনের কারণটা দুঃখজনক। টটেনহ্যামে ফর্ম হারিয়ে দলে জায়গাও হারানো আলি ২০২২ সালে ক্লাব ছেড়ে যান আরেক ইংলিশ ক্লাব এভারটনে। সেখানেও তেমন কিছু করতে পারেননি। সেখান থেকে ধারে যান তুরস্কের ক্লাব বেসিকতাসে, সেখানেও একই অবস্থা।

২০২৩ সালের ফেব্রুয়ারির পর আর মাঠে নামা হয়নি তাঁর। সে বছরের জুলাইয়ে সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিলের সঙ্গে এক আবেগী সাক্ষাৎকারে আলি বলেছিলেন, ছয় বছর বয়সে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। ৮ বছর বয়সেই জড়িয়ে পড়েন মাদকের জগতে। ক্যারিয়ারে বিভিন্ন সময়ে অ্যালকোহল আর ঘুমের ওষুধে আসক্ত হয়ে পড়েছিলেন বলেও জানান।

অন্ধকার সময়টা পেছনে ফেলে গত জানুয়ারিতে কোমোতে যোগ দেন। মাস দুয়েক অনুশীলনের পর গত ২ মার্চ রোমার বিপক্ষে কোমোর ২-১ গোলে হারের ম্যাচে প্রথমবার বেঞ্চে জায়গা হয় আলির।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের দাবি
সবাই যখন শিরোপা নির্ধারণী ম্যাচের অপেক্ষায়, ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এখনো পড়ে আছে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে। দ্য টেলিগ্রাফ তো আরও এককাঠি সরেস। ওই সেমিফাইনালে আর্জেন্টিনা কোন কৌশল অবলম্বন...
 রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে, টানা দ্বিতীয়বার ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় পায় আকাশি-নীলরা। দুটি গোলেই অ্যাসিস্ট...
দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও সাক্ষাৎ হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার দিবাগত রাত ১টায় টুর্নামেন্টের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার...
বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ। ২০০২ সালের পর প্রথমবার মুখোমুখি দুই হেভিওয়েট দল। কখনো সেমিতে না হারা আকাশী-নীলদের টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য। অন্যদিকে, ১৯৬৬ সালের পর...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর