২৫ বছরের সম্পর্কের অবসান হয়ে যাচ্ছে কদিন পরই

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে গত বছর বিদায় জানিয়েছিলেন থমাস মুলার। এবার বায়ার্ন মিউনিখের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন এই ফরোয়ার্ড। ৩৫ বছর বয়সী এই জার্মান তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছাড়বেন।

মাত্র ১০ বছর বয়সে বায়ার্ন মিউনিখের সঙ্গে যুক্ত হয়েছিলেন থমাস মুলার। ২০০০ সালে বায়ার্ন একাডেমিতে যোগ দেওয়া এই জার্মান তারকা পেশাদার ফুটবলে আর কখনো অন্য ক্লাবের হয়ে খেলেননি।  বায়ার্নের সিনিয়র দলের হয়ে ২০০৮-০৯ মৌসুমে প্রথম খেলেন মুলার। এর পর কেবল ইতিহাস গড়ার সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। 

ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে স্মৃতিচারণ করেছেন মুলার। বিবৃতিতে ৩৫ বছর বয়সী এই তারকা বলেন, 'এটি একটি অবিশ্বাস্য যাত্রা ছিল, যেখানে অনন্য অভিজ্ঞতা, দুর্দান্ত লড়াই এবং অনেক অবিস্মরণীয় জয় ছিল। আমার প্রিয় ক্লাবের সাথে এই ক্যারিয়ার গড়তে পেরে আমি অসীম কৃতজ্ঞতা এবং আনন্দ অনুভব করছি। ক্লাব এবং আমাদের ভালোবাসার ভক্তদের সঙ্গে বিশেষ সংযোগ সর্বদা অটুট থাকবে।' 

নিজের বিদায়টা কেমন চান তা জানিয়ে মুলার বলেন, 'বিদায়ের অনুষ্ঠানে আমি যা চাই তা স্পষ্ট হওয়া উচিত। আমরা একসাথে শিরোপা উদযাপন করতে পারি এবং এমন মুহূর্ত যা আমরা দীর্ঘ সময় ধরে মনে রাখব। আগামী সপ্তাহগুলিতে আমরা লিগ শিরোপা ফিরিয়ে আনতে আমাদের সর্বস্ব দেব।'
ফুটবল ক্যারিয়ারে কেবল মাত্র দুটি জার্সিই গায়ে জড়িয়েছিলেন মুলার। জার্মানি ও বায়ার্নেই কাটিয়েছেন পুরোটা সময়। ২০১৪ বিশ্বকাপ জয়ী এই তারকা গত ১৭ মৌসুমে বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় ১৫০টি সহ ৭৪৩ ম্যাচে মোট ২৪৭ গোল করেছেন। 

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি সময় খেলা চালিয়ে যাওয়ার রেকর্ডটাও মুলারের। বায়ার্নের হয়ে মুলার ট্রফির পর ট্রফি জিতেছেন- ১২টি বুন্দেসলিগা, ২টি চ্যাম্পিয়নস লিগ, ২টি উয়েফা সুপার কাপ, ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৬টি জার্মান কাপ ও ৮টি জার্মান সুপার কাপ।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর