মূল পরীক্ষার আগেই শক্তি ফুরিয়ে আসছে দলটির?

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম

গতকাল ঘরের মাঠে কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে ইন্তের মিলান। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে হেরে যাওয়ায় ট্রেবল জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে নেরাজ্জুরিদের।

আগামী ৩০ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে আরেকটি সেমিফাইনালে নামবে ইন্তের। চ্যাম্পিয়নস লিগের এই মহা পরীক্ষার আগে চিন্তায় পড়ে গেছেন কোচ সিমোন ইনজাঘি। তাঁর ধারণা, দীর্ঘ মৌসুমের ফল পেতে শুরু করেছে তাঁর দল, ক্লান্ত হয়ে পড়েছে খেলোয়াড়েরা।

সিরি ‘আ’তে সর্বশেষ ম্যাচে বোলোনিয়ার কাছে হেরে গেছে ইন্তের। এ সুযোগে লিগে তাদের পাশে চলে এসেছে নাপোলি। এরপর আবার কোপা ইতালিয়ায় এ হার। ম্যাচ শেষে ইনজাঘি তাই স্বীকার করেছেন, কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেছেন তিনি, ‘অবশ্যই (আমি চিন্তিত)। আমরা টানা দুই ম্যাচে হেরে অভ্যস্ত না। এখনই দুটি হার বিশ্লেষণ করে দেখতে হবে আমাদের। বোলোনিয়ায় হার প্রাপ্য ছিল না আমাদের। আর আজ দ্বিতীয়ার্ধে আমাদের শক্তি ফুরিয়ে এসেছিল।’

পুরো মৌসুম দুর্দান্ত খেলে শেষ বেলায় এভাবে সব হারিয়ে ফেলতে চান না ইনজাঘি। তাই খেলোয়াড়দের লড়াইয়ে ফিরে আসতে বলেছেন, ‘আমাদের চালিয়ে যেতে হবে। এখানে শারীরিক ও মানসিক ক্লান্তির ব্যাপার আছে। আমাদের এর চেয়ে শক্তিশালী হতে হবে। এই যাত্রায় আমরা অনেক আনন্দ পেয়েছি, কিন্তু কিছু হতাশাও আছে, আজ যেমন হলো। আমাদের আরও ভালো করা উচিত ছিল। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুই বক্সে আময়াদের মধ্যে ক্ষিপ্রতার অভাব ছিল।’

ব্যস্ত সূচির কারণেই ক্লান্তি পেয়ে বসছে ফুটবলারদের। গতকাল প্রথমার্ধে লুকা ইয়োভিচের গোলের পরও খেলায় ফেরার সুযোগ ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে  ইন্তের মিলানের ফুটবলারদের মধ্যে কোনো ছন্দ পাওয়া যায়নি। সে সুযোগে ইয়োভিচ ও রেইনডার্স আরও দুই গোল করেন।

তবে ইতালিয়ান কোচ একে অজুহাত দেখাতে চান না, ‘অন্যদের চেয়ে আমাদের সূচি বেশি ঘিঞ্জি, কিন্তু সেটা কোনো অজুহাত না, আমরা যদি ফাইনালে উঠতে না পারি, এর মানে আমরা যথেষ্ট (ওঠার মতো) করিনি, আর এক মাস বাকি, আমাদের আত্মবিশ্বাস নিয়ে এগোতে হবে।’

১৯৭১-৭২ মৌসুমের পর এই প্রথম ইউরোপের শীর্ষ ৫ লিগের বাইরে থাকা কোনো ক্লাব ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়নস লিগে শীর্ষ ৫ লিগের ক্লাবের বিপক্ষে টানা চার ম্যাচ জিতল। ৫৪ বছর আগে ইউরোপিয়ান কাপে এই কীর্তি...
হুইলচেয়ারে থাকা নিহত ব্যক্তির বয়স ৮১ বছর। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হুইলচেয়ারটি হঠাৎ করেই লেন পরিবর্তন করে মার্তিনেসের গাড়ির সামনে চলে গিয়েছে।...
বার্সা ও মিলানের লিগের ম্যাচ অন্য দেশে
ইউরোপিয়ান শীর্ষ ফুটবলের ঘরোয়া লিগগুলো যে দেশের লিগ সেসব দেশেই আয়োজন হয়ে থাকে। ঘরোয়া লিগের ম্যাচ বাইরের দেশে আয়োজনের খুব একটা রীতি নেই। তবে এবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) নিজেদের...
ইন্তের মিলানে দ্বন্দ্ব মার্তিনেস-চালহানোলুর
আজ ক্লাব বিশ্বকাপ দিয়ে যখন মৌসুম শেষ হলো ইন্তেরের, অধিনায়ক মার্তিনেস এমন দিনে সেই সতীর্থদের ধুয়ে দিলেন যাঁরা তাঁর চোখে ক্লাবে থাকলেও ঠিক মানসিকভাবে দলের সঙ্গে নেই। আর্জেন্টাইন স্ট্রাইকার সোজাসুজিই...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর