বার্সা-ইন্তের ম্যাচের টিকিট

২০১০ সালে দাম ছিল ৩ হাজার টাকা, এখন ১৬ হাজার ৫০০

আপডেট : ০৬ মে ২০২৫, ১২:০৪ পিএম

২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পর আরও একবার শিরোপার খুব কাছে চলে গিয়েছিল ইন্তের মিলান। কিন্তু ২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছে ফাইনালে হেরে স্বপ্ন ভঙ্গ হয় ইতালিয়ান ক্লাবটির। এতে ইউরোপ সেরার মুকুট পুনরুদ্ধারের আক্ষেপ বাড়তে বাড়তে ১৫ বছরে ঠেকেছে ইতালিয়ান ক্লাবটির।

আরও একবার দেড় দশকের আক্ষেপ পূরণের সুযোগ সামনে এসেছে ইন্তেরের। শিরোপা থেকে মোটে দুই ধাপ দূরে আছে নেরাজুরিরা। দূরত্বটা আজই এক ধাপ কমিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে সিমোনে ইনজাগির দল। আজ রাতে টুর্নামেন্টের সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাবটি।

মজার বিষয়, ইন্তের শেষ যেবার চ্যাম্পিয়ন হয়েছিল, সেবারও সেমিফাইনালে বার্সেলোনাকে বিদায় করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। গত সপ্তাহে বার্সার মাঠে গিয়ে প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করায় ঘরের মাঠে ফিরতি লেগে নিজেদের সমর্থকদের সামনে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন লাওতারো মার্তিনেস-মার্কাস থুরামরা। তবে এ ম্যাচের টিকিটের মূল্যবৃদ্ধি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন ইতালির এক ফুটবল ভক্ত। তার অভিযোগ অনুসারে, দেড় দশক আগের বার্সা-ইন্তের ম্যাচের চেয়ে আজকের সেমিফাইনালের ফিরতি লেগের টিকিটের মূল্য ৫৪৫ শতাংশ বেড়ে গেছে!

অলিভিয়ের লাভাল নামের ওই ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ২০১০ সালের একটি টিকিটের ফটো শেয়ার করেছেন। সেই ফটো অনুসারে, ২০ এপ্রিল স্তাদিও মেতসেয়ার অ্যানেলো রোসো তেসো গ্যালারিতে বসে ইন্তের-বার্সা ম্যাচ দেখা গিয়েছিল ২২ ইউরোতে, বাংলাদেশি মুদ্রায় এখনকার মূল্যমানে যা ৩০৩২ টাকা। চলতি বছর একই গ্যালারিতে বসে খেলা দেখতে চাইলে খরচ করতে হবে ১২০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৬,৫৪০ টাকা)। অর্থাৎ, দেড় দশকে টিকিটের মূল্য বেড়েছে প্রায় ১০০ ইউরো । শতাংশের হারে ৫৪৫% মূল্য বৃদ্ধি হয়েছে।

টিকিটের এমন ‘অস্বাভাবিক’ মূল্যবৃদ্ধির ঘটনায় অনেকে শ্লেষের সঙ্গে ফুটবলের মৃত্যু বোঝাতে লিখেছেন, 'শান্তিতে ঘুমাও, ফুটবল’ (RIP Football) হিসেবে উল্লেখ করেছেন।

দাম বেড়ে গেলেও সমর্থকদের ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই। সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে উঠে আসা তথ্যানুসারে, এরই মধ্যে এ ম্যাচের অধিকাংশ টিকিটই বিক্রি হয়ে গেছে। ইন্তেরের অফিসিয়াল ওয়েবসাইটে হাতে গোনা যে কয়েকটি টিকিট এখনো পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম ২৯৯ থেকে ৪৭০ ইউরো মধ্যে (৪১,২১৪ টাকা থেকে ৬৪,৭৮৪ টাকা)।

রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল এক প্রতিবেদনে জানিয়েছে, এই হাসপাতালে বছরে ৪০০ ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য একই ছাদের নিচে চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সব...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর