১৭ বছর পর দলটিকে কিছু এনে দিয়ে উল্টো শাস্তি পেলেন তিনি

আপডেট : ০৭ জুন ২০২৫, ১১:২৭ এএম

টটেনহ্যামের জন্য আশার আলো হয়ে এসেছিলেন আঞ্জ পস্তেকগলু। যার হাত ধরেই ২০০৮ সালের পর প্রথম কোনো মেজর শিরোপা জিতেছে ইংলিশ ক্লাবটি। গত মাসেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপা লিগের ফাইনালে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর শিরোপা ছুঁয়ে দেখে ক্লাবটি। এমনকি ১৯৮৪ সালের পর এটাই টটেনহ্যামের প্রথম ইউরোপিয়ান ট্রফি। 

এতদিন পর শিরোপা এনে দিয়েও ইংলিশ ক্লাবটির মনে জায়গা করে নিতে পারলেন না আঞ্জ পস্তেকগলু, উল্টো পেয়েছেন শাস্তি। শিরোপা জয়ের দুই সপ্তাহ পরেই তাঁকে বরখাস্ত করেছে টটেনহ্যাম।

গতকাল রাতে (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে পস্তেকগলুকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার কথা জানিয়েছে ক্লাবটি। 

এক বিবৃতিতে পস্তেকগলুর বরখাস্তের বিষয়টি টটেনহ্যাম স্পার্সের বোর্ড কর্তৃক ‘সর্বসম্মত সিদ্ধান্ত’ হিসাবে বর্ণনা করা হয়েছে। ইউরোপা লিগের শিরোপা এনে দিলেও পস্তেকগলুর অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে পারফরম্যান্স উপহার দিয়েছে ক্লাবটি। ৩৮ ম্যাচের লিগে ২২টি হেরে ১৭তম স্থানে থেকে ইপিএল শেষ করেছে টটেনহ্যাম।

আর তাতেই বরখাস্তের মতো শাস্তি পেলেন পস্তেকগলু। কোচকে অব্যাহতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে টটেনহ্যাম লিখেছে, ‘গত দুই বছরে ক্লাবের প্রতি আঞ্জের প্রতিশ্রুতি এবং অবদানের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। অ্যাঞ্জকে ক্লাবের ইতিহাসের তৃতীয় ইউরোপীয় ট্রফি জয়ী ম্যানেজার হিসেবে সর্বদা স্মরণ করা হবে।’

বরখাস্ত হলেও বিদায়বেলায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আঞ্জ বলেছেন, ‘আমি আন্তরিকভাবে ক্লাবের প্রাণ আমাদের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আমি জানি কিছু কঠিন সময় গেছে, কিন্তু আমি সবসময় অনুভব করেছি যে ওরা আমার সফলতা চেয়েছে, এবং সেটাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিয়েছে।’

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর