কোপা আমেরিকার অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ব্রাজিলের

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:৫১ এএম

মেয়েদের কোপা আমেরিকার দশম সংস্করণ চলছে ইকুয়েডরে। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিলের এবারের শুরুটাও হয়েছে দুর্দান্ত। আটবারের শিরোপা জয়ীরা নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে ৬-০ ব্যবধানে।

মাঠের খেলায় নিজেদের আগুনে পারফরম্যান্স অব্যাহত রাখলেও টুর্নামেন্টের ব্যবস্থাপনা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ব্রাজিল। এজন্য আয়োজক ও কনমেবলের কড়া সমালোচনা করেছেন দেশটির তারকা ফুটবলার মার্তা। সেই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কোচ আর্থুর ইলিয়াস ও মিডফিল্ডার আরি বোর্গেস।

তা মার্তাদের ক্ষোভের কারণ কী? টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো অনুশীলন কিংবা ওয়ার্ম আপের জন্য বড় মাঠ পাচ্ছে না। পরিবর্তে তাদের সংকীর্ণ ইনডোর কোনো স্থানে ওয়ার্ম-আপ চালাতে হচ্ছে। আর এ নিয়েই রাগ ঝেড়েছেন রেকর্ড ছয় বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মার্তা।

বলিভিয়া ম্যাচের আগে ব্রাজিলের অনুশীলনের একটি ছবি এরই মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে দেখা গেছে, গনসালো পোসো রিপায়াদা স্টেডিয়াম এলাকায় একটি ছোট্ট জায়গায় পাশাপাশি অনুশীলন করছেন দুই দলের ফুটবলাররা।

অনুশীলনের জন্য দলগুলোকে মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়া প্রসঙ্গে আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টের নিয়ম অনুসারে একই মাঠে প্রতিদিন দুটি করে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। মাঠ যাতে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়, সে কারণে অনুশীলনে দলগুলোকে মাঠ ব্যবহার করতে দিচ্ছেন না তারা।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো ইস্পোর্তকে মার্তা বলেছেন, ‘দীর্ঘ সময় পর আমি সাউথ আমেরিকায় কোনো টুর্নামেন্ট খেলছি। এমন পরিস্থিতি দেখে আমি খুবই হতাশ।’

অবসর ভেঙে আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন করা ৩৯ বছর বয়সী তারকা আরও বলেছেন, ‘খেলোয়াড়দের কাছে যেমন ভালো পারফরম্যান্স ও কঠোর পরিশ্রম আশা করে সবাই, তেমনি একটা সুশৃঙ্খল সংগঠনও দাবি করা উচিত।’

দায়টা যে আয়োজক আর কনমেবলকে দিয়েছেন, সেটা মার্তার কথাতেই উঠে এসেছে। তিনি আরও বলেছেন, ‘দুই দল অনুশীলন করার মতো পর্যাপ্ত জায়গা ছিল না। কিন্তু দুদলই প্রস্তুতি নিতে চাচ্ছিলাম। আমি আসলেই বুঝতে পারছি না, মাঠে কেন অনুশীলন করা যাবে না।’

সংকীর্ণ জায়গায় অনুশীলনের অভিজ্ঞতা জানিয়ে মার্তা বলেছেন, ‘এটাতে (ছোট জায়গায় অনুশীলন) আমাদের অনেক সমস্যা হয়েছে। ভেতরে খুব গরম ছিল। তাছাড়াও উচ্চতাও কম ছিল। আশা করি কনমেবল বিষয়টি বিবেচনায় নিয়ে কিছু বিষয়ের পরিবর্তন ঘটাবে।’

শুধু মার্তা নন, উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের কোচ আর্থুর ইলিয়াসও। মার্তার সঙ্গে সুর মিরিয়ে ইলিয়াস বলেছেন, ‘অনুশীলনের বিষয়টি আমাকে ভাবাচ্ছে। এটি খেলোয়াড়দের স্বাস্থ্য এবং ম্যাচের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ ওয়ার্ম-আপ না করলে খেলায় গতি পেতে সময় লাগে।’

মিডফিল্ডার আরি বোর্গেস সরাসরি দায় দিয়েছেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিঙ্গেসের ওপর। নারী-পুরুষ বৈষম্যের অভিযোগও তুলেছেন তিনি। বোর্গেস বলেছেন, ‘এমনকি অপেশাদার ম্যাচেও এর চেয়ে ভালো ব্যবস্থাপনা থাকে। আলেহান্দ্রোকে জিজ্ঞেস করুন, পাঁচ বা দশ মিটার জায়গা, যেখানে রঙের গন্ধ থাকে, সেখানে কি সে ওয়ার্ম-আপ করতে পারবে?’

বোর্গেস আরও বলেছেন, ‘ছেলেদের কোপা আমেরিকার তুলনা করতে পারি। সেখানে বিশাল অবকাঠামো ছিল। তাহলে নারীদের টুর্নামেন্টে এই হাল কেন থাকবে? (কনমেবল) প্রেসিডেন্ট হিসেবে বিষয়টা ওনার দেখা উচিত। এর চেয়ে ভালো কিছু আমাদের প্রাপ্য।’

সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, নেইমার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার (গ্রেড ২বি) চোট পেয়েছেন। এ কারণে ক্লাবের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে না...
অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। ম্যাচ আয়োজনে বিশাল বাজেটের জন্য সরকারের সহায়তা মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে বাফুফে স্পন্সর যোগাড় করতে...
আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি...
গুঞ্জনের সূত্রপাত তুরস্ক থেকে। হাবেরলারসহ একাধিক তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস। সেই প্রতিবেদন অনুসারে, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর