ব্রাজিল দেখাল, এ শিরোপার জন্ম হয়েছে তাদের জন্য

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১০:২৬ এএম

প্রতিযোগিতার ইতিহাসে সফলতম দল তারা। এবারের মেয়েদের কোপা আমেরিকাতেও রীতিমতো উড়ছিল ব্রাজিল। তবু কলম্বিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটা যে সহজ হবে না, সে ধারণা মিলেছিল গ্রুপ পর্বে। ফাইনালের আগ পর্যন্ত ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ বার বল জড়ানো ব্রাজিল গ্রুপ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল।

গতকাল শনিবারের ফাইনালেও ব্রাজিলকে ছেড়ে কথা বলেনি কলম্বিয়া। ইকুয়েডরের স্তাদিও রদ্রিগো পাস দেলগাতোতে নির্ধারিত সময়ে ৩-৩ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও সমতায় (৪-৪) ছিল দুদলের লড়াই। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও নাটকের কমতি ছিল না। পেনাল্টি শুটআউটে দুদলের ৭টি করে শটের পর শেষ পর্যন্ত কলম্বিয়াকে ৫-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে ব্রাজিল।

টুর্নামেন্টে এটি ব্রাজিলের নবম শিরোপা। প্রতিযোগিতার ১০ মৌসুমের ইতিহাসে শুধু একবারই শিরোপা জিততে পারেনি ব্রাজিল। অন্যদিকে ছেলেদের সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর এবার মেয়েদের কোপায় ব্রাজিলের কাছে স্বপ্নভঙ্গ হলো কলম্বিয়ার।

গতকালের ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। ২৫ মিনিটে মাইরা রামিরেসের অ্যাসিস্টে স্কোরলাইন ১-০ করেন লিন্ডা কাইসেদো। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যাঞ্জেলিনার পেনাল্টি গোলে সমতায় ফেরে ব্রাজিল।

৬৯ মিনিটে তারিআন্তের আত্মঘাতী গোলে আবার পিছিয়ে (২-১) পড়ে ব্রাজিল। নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে আমান্দা গুতিয়ারেস স্কোরলাইন ২-২ করেন। তবে ব্রাজিলকে স্বস্তিতে থাকতে দেয়নি কলম্বিয়া। ৮৮ মিনিটে মারিয়ানা রামিরেসের গোলে আরেকদফা এগিয়ে যায় (৩-২) মার্সিগিয়া অলিভারেসের শিষ্যরা।    

কলম্বিয়ার শিরোপা জয় তখন সময়ের অপেক্ষা বলেই মনে হয়েছিল। কিন্তু যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে ব্রাজিলকে সমতায় (৩-৩) ফিরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান বদলি নামা মার্তা।

অতিরিক্ত সময়ের খেলায় ১০৫ মিনিটে আবারও গোল করেন মার্তা। ব্রাজিল এগিয়ে যায় ৪-৩ ব্যবধানে। ১০ মিনিট পর লেসি সান্তোসের গোলে ম্যাচে ফেরে কলম্বিয়া। ৪-৪ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে প্রথম ৫ শটে দুদলই দুটি করে শট মিস করে। ব্রাজিল পরের দুটি শটে গোল করলেও কলম্বিয়ার হয়ে সপ্তম শট নিতে যাওয়া জোরেলিন কারাবালি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হতেই শিরোপা উদযাপনে মেতে ওঠে ব্রাজিল।

নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন জাতীয় দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ব্রাজিল কোচ কোচ তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। আনচেলত্তির লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের আগেই এমন...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। ম্যাচ আয়োজনে বিশাল বাজেটের জন্য সরকারের সহায়তা মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে বাফুফে স্পন্সর যোগাড় করতে...
আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আজ শনিবার...
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, ইন্দো প্যাসিফিক কৌশলে ঢাকার সহযোগিতা আরো স্পষ্ট করতে চায় টোকিও। তাই এর ওপরই জোর দেবে...
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া...
রাজধানীর মগবাজারে জনপ্রিয় গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ...
লোডিং...

এলাকার খবর