ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ‘ফিলিস্তিনি পেলের’

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৯:৫৫ এএম

প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনের গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় প্রাণহানির সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে। আহত আরও বহু মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন অনেকে। পুরো গাজা-ই যেন ধ্বংসস্তূপ। অপুষ্টি ও অনাহার বেড়েছে সমানতালে। ত্রাণ চাহিদাও বাড়ছে পাল্লা দিয়ে।

কিন্তু ত্রাণ নিতে গিয়ে প্রায়ই ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন অনেকে। এবার প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের সাবেক ফুটবলার সুলেইমান আল-ওবায়েদ।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনি। গত বুধবার ত্রাণ সহায়তার অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। সেখানেই মারা যান ওবায়েদ।

৪১ বছর বয়সী ওবায়েদ ‘ফিলিস্তিনি পেলে’ নামে পরিচিত। তাকে দেশটির ইতিহাসে অন্যতম সেরা তারকা উল্লেখ করে পিএফএ-র বিবৃতিতে বলা হয়েছে, ‘দীর্ঘ ক্যারিয়ারে ওবায়েদ ১০০-এর বেশি গোল করেছেন, যা তাঁকে ফিলিস্তিন ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত করেছে।’

১৯৮৪ সালের ২৪ মার্চ গাজায় জন্ম নেন ওবায়েদ। পরবর্তীতে খাদামাত আল-শাতির হয়ে পেশাদার ফুটবল শুরু করেন। এরপর পশ্চিম তীরের মার্কাজ শাবাব আল-আম’আরি এবং গাজা স্পোর্টস ক্লাবের জার্সিতেও খেলেছেন।

২০০৭ সালে জাতীয় দলে অভিষেকের পর ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওবায়েদ। দেশের জার্সিতে দুটি গোলও করেছেন ফরোয়ার্ড ও রাইট উইংয়ে খেলা এ ফুটবলার। ২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে স্কিসর কিকে গোল করেছিলেন ওবায়েদ, যা তাঁর ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় গোল। মাঠে দুর্দান্ত প্রতিভার জেরে তিনি ফিলিস্তিনি পেলে নামে পরিচিতি লাভ করেন।

ওবায়েদসহ এখন পর্যন্ত ফিলিস্তিনি হামলায় ৬৬২ জন ক্রীড়াবিদ ও তাঁদের স্বজন মারা গেছেন। পিএফএ উল্লেখ করেছে, ‘(ফিলিস্তিনি হামলায়) মারা যাওয়া কিংবা অনাহারে মৃত্যুবরণকারী ফুটবলারের সংখ্যা ৪২১ এ পৌঁছেছে, এর মধ্যে ১০৩ জন শিশু।’

পিএফএ-র তথ্যানুসারে, ইসরায়েলি হামলায় গাজা ও পশ্চিম তীরের ২৮৮টি ক্রীড়া অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুরোপুরি ধ্বংস হয়েছে।

ফিলিস্তিনের জনগণের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমি বলতে চাই, এটা আমাদের জন্য লজ্জার। শুধু আরব বিশ্বের জন্যই নয়, এটা পুরো বিশ্বের জন্যই লজ্জার বিষয়। সবার জন্যই এটা লজ্জার। বিশেষ করে সেইসব...
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) উয়েফার সংবিধানের দুটি গুরুত্বপূর্ণ ধারা লঙ্ঘন করেছে। একটি হলো, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়াই ফিলিস্তিনের ভূখণ্ডের...
হালান্ডের দুই পেনাল্টি মিস, পরে হ্যাটট্রিক, বিশ্বকাপের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে নরওয়ে- সব ছাপিয়ে গেছে অলসোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালানোর প্রতিবাদে...
দেশটির সদস্যপদ স্থগিত করার ব্যাপারে ভাবছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। এ জন্য আগামী সপ্তাহে ভোটাভুটির আয়োজন করতে যাচ্ছে উয়েফা। গতকাল বৃহস্পতিবার রয়টার্স, এপি, ইএসপিএনসহ একাধিক...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর