আদালত থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে দলটিকে

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:১০ পিএম

কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট (ক্রীড়া আদালত)-এ করা আপিলে হেরে গেছে ক্রিস্টাল প্যালেস। ফলে ইংলিশ এফএ কাপ জয়ের পরও ক্লাবটি ইউরোপা লিগ নয়, কনফারেন্স লিগ খেলতে পারবে।

ইংলিশ ক্লাবকে মহাদেশীয় প্রতিযোগিতার তৃতীয় স্তরে পাঠানোর সিদ্ধান্ত গত ১১ জুলাই নিয়েছিল উয়েফা। এ সিদ্ধান্তের পেছনে মহাদেশীয় ফুটবল নিয়ন্ত্রক দায় দিয়েছিল ক্লাবের আমেরিকান মালিক জন টেক্সটরকে। কারণ, প্যালেস ও ফ্রেঞ্চ ক্লাব লিওঁ- দুই ক্লাবেই মালিকানা ছিল টেক্সটরের।  এ মৌসুমে প্যালেস ও লিওঁ দুই ক্লাবই ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।     

আমেরিকান ধনকুবের প্যালেসের মালিকানা বিক্রি করে দিলেও ১ মার্চ পর্যন্ত দুই ক্লাবের মালিকানায় ছিলেন। এ কারণেই এ শাস্তি জুটেছে প্যালেসের কপালে। প্যালেসের পরিবর্তে লিগ অবস্থান বিবেচনায় এখন নটিংহাম ফরেস্ট খেলবে ইউরোপা লিগ। এই শাস্তির বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করেছিল প্যালেস। কিন্তু আবেদন ধোপে টেকেনি। আজ এক বিবৃতিতে ক্রীড়া আদালত জানিয়েছে, এই মৌসুমে কনফারেন্স লিগই খেলতে হবে প্যালেসকে।

প্যালেস অবশ্য কনফারেন্স লিগও সরাসরি খেলতে পারবে না। ফ্রেদরিকস্তা ও মিতিউল্যান এর মধ্যকার প্লে-অফে পরাজিত ক্লাবের বিপক্ষে প্লে-অফ খেলে তবেই যেতে পারবে কনফারেন্স লিগে। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠেই ৩-১ ব্যবধানে জিতেছে ডেনিশ ক্লাব মিতিউল্যান। ফলে ২১ ও ২৮ আগস্টের ম্যাচ দুটিতে প্রতিপক্ষ হিসেবে ফ্রেদরিকস্তাকেই পাওয়ার সম্ভাবনা বেশি প্যালেসের।

এ ব্যাপারে উয়েফা এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি, প্যালেস এখনো কোনো মন্তব্য করেনি। গতকাল লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে প্যালেস। ক্লাবের সভাপতি ও মালিকদের একজন স্টিভ প্যারিশ গতকালই বলেছেন, রায় পক্ষে না পেলে অন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখবেন।

অবাক হওয়ার মতোই তো কাণ্ড ঘটিয়ে চলছেন এমি মার্তিনেস। এখন পর্যন্ত খেলা ৭ ফাইনালের একটিতেও হারেননি আর্জেন্টাইন ‘বাজপাখি’।
মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন,প্যালেসের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না সালাহ। অর্থাৎ লিভারপুলের জার্সিতে আর খেলতে দেখা যাবে না ৩৩ বছর মিসরীয় ফরোয়ার্ডকে।
তা এখনই কেন এমন প্রশ্ন উঠছে? এর আগে গতমাসে সালাহ ঘোষণা দিয়েছেন, লিভারপুলের জার্সিতে এটাই হতে যাচ্ছে তাঁর শেষ মৌসুম। সেটি বিবেচনায় আগামী ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ পর্যন্ত এখনো প্রায়...
লিভারপুলের হয়ে গতকাল মাঠে নেমে ২৭ মিনিটের বেশি খেলতে পারেননি। স্ট্রেচারে করে যখন মাঠ ছাড়ছিলেন, তখনই ধারণা করা গিয়েছিল লম্বা সময়ের জন্য দেখা যাবে না তাঁকে। অবশেষে আজ সেই ধারণা-ই সত্য হলো। চোটের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর