বিশ্বকাপ শেষ ফরাসি তারকার 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

লিভারপুলের হয়ে গতকাল ২৭ মিনিটের বেশি খেলতে পারেননি। স্ট্রেচারে করে যখন মাঠ ছাড়ছিলেন, তখনই ধারণা করা গিয়েছিল লম্বা সময়ের জন্য দেখা যাবে না তাঁকে। অবশেষে আজ সেই ধারণা-ই সত্যি হলো। চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারছেন না ফরাসি তারকা উগো একিতিকে। 

৯ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২৩ বছর বয়সী এ ফরাসি স্ট্রাইকারকে। ফ্রান্স জাতীয় দলের এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন। 

ম্যাচের ২৭তম মিনিটে পিছলে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পান একিতিকে। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অশ্রুসিক্ত চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। 

একিতিকের চোট প্রসঙ্গে ম্যাচ শেষে লিভারপুল কোচ স্লট বলেছিলেন, ‘দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। খুব খারাপ (গুরুতর) বলেই মনে হচ্ছে। তবে ঠিক কতটা গুরুতর, সেটা এখনই বলা কঠিন। আগামীকাল (বুধবার) আমরা আরও পরীক্ষা করব।’

বিশ্বকাপ খেলা হচ্ছে না একিতিকের। ছবি: রয়টার্স

ইএসপিএনকে ফ্রান্স জাতীয় দলের সেই সূত্র জানিয়েছে,  একিতিকে মাটিতে পড়ে যাওয়ার আগে তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার শব্দও শুনতে পান। স্ক্যানের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে এটি আংশিক নাকি সম্পূর্ণ ছিঁড়ে গেছে। তবে এ ধরনের ইনজুরি থেকে ফিরতে সাধারণত ৯ থেকে ১২ মাস সময় লাগে। 

তবে এখন পর্যন্ত লিভারপুল আনুষ্ঠানিকভাবে চোটের তথ্য নিশ্চিত করেনি। সূত্র জানিয়েছে, ইতিমধ্যে লিভারপুল একিতিকের অস্ত্রোপচার এবং পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য, গত গ্রীষ্মে লিভারপুলে যোগ দেওয়ার পর একিটিকে প্রথম মৌসুমেই ১৭টি গোল ও ৬টি অ্যাসিস্ট করে দারুণ প্রভাব ফেলেছিলেন। 

২০২৬ বিশ্বকাপ শুরুর আর দুমাসও বাকি নেই। বিশ্বকাপে এই তারকাকে না পাওয়া বড় ধাক্কা ফরাসিদের জন্য।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর