জানিয়ে দিল মিসর

লিভারপুলে বাকি মৌসুমেও আর সালাহকে দেখা যাবে না

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এএম

শঙ্কটা জেগেছিল গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের পরই। প্রিমিয়ার লিগে ওই ম্যাচে লিভারপুল ৩-১ ব্যবধানে জিতলেও হ্যামস্ট্রিংয়ের চোটে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন মোহামেদ সালাহ। তখনই প্রশ্ন জেগেছিল, তবে কি লিভারপুলের জার্সিতে সালাহ শেষ ম্যাচটা খেলে ফেললেন?

প্রশ্নটার উত্তর মিলেছে গতকাল রোববারই। মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন,প্যালেসের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না সালাহ। অর্থাৎ লিভারপুলের জার্সিতে আর খেলতে দেখা যাবে না ৩৩ বছর মিসরীয় ফরোয়ার্ডকে।

এর আগে সালাহ গত মাসে ঘোষণা দেন, প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে এটাই হতে যাচ্ছে তাঁর শেষ মৌসুম। এদিকে লিগে লিভারপুল মৌসুমের শেষ ম্যাচ খেলবে আগামী ২৪ মে, ব্রেন্টফোর্ডের বিপক্ষে। অর্থাৎ সালাহর হাতে এখনো প্রায় মাসখানেক সময় আছে। কিন্তু মিসরের জাতীয় দলের পরিচালক জানিয়েছেন, সুস্থ হয়ে মাঠে ফিরতে সালাহর প্রায় মাসখানেকই লাগবে। ফলে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষ ম্যাচটাই ছিল অলরেডদের জার্সিতে সালাহর শেষ ম্যাচ।

বার্তা সংস্থা রয়টার্সকে মিসরের জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান বলেছেন, ‘ওর (সালাহর) হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে এবং সুস্থ হতে চার সপ্তাহ চিকিৎসার প্রয়োজন।’

মিসরের পরিচালকের এমন বার্তার আগেই সালাহকে নিয়ে শঙ্কাটা প্রকাশ করেছিলেন লিভারপুল কোচ। আর্নে স্লট বলেছিলেন, ‘এখনই মন্তব্য করাটা কঠিন। তবে আমরা সবাই মোহামেদ (সালাহ) সম্পর্কে জানি। ওর জন্য মাঠ ছেড়ে যাওয়া কতটা কঠিন। ও মাঠ ছেড়েছে, এতেই হয়ত (চোট যে পেয়েছে) অনেক কিছু বোঝা যায়। কিন্তু চোট কতটা গুরুতর, সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।’

সেই অপেক্ষার অবসান হলো ইব্রাহিম হাসানের মন্তব্যে। এদিকে সালাহ যখন চোটের পর মাঠ ছাড়েন, তখন দর্শকদের দিকে ফিরে হাততালি দিতে থাকেন। যেন আগেই বুঝতে পেরেছিলেন শেষ ম্যাচের বিষয়টি!

লিভারপুলের হয়ে খেলতে না পারলেও আসন্ন ২০২৬ বিশ্বকাপে সালাহকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইব্রাহিম হাসান। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে ‘জি’ গ্রুপে মিসর সঙ্গী হিসেবে পেয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানকে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর