ইসরায়েল থাকলে বিশ্বকাপ খেলবে না স্পেন?

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

স্প্যানিশ সরকারি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, যদি আগামী ফুটবল বিশ্বকাপে ইসরায়েল জায়গা পেলে লামিন ইয়ামালদের নাও দেখা যেতে পারে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। স্প্যানিশ সোশিয়ালিস্ট ওয়ার্কার্স পার্টির মুখপাত্র পাতসি লোপেস জানিয়েছেন, যখন সময় আসবে, তখন পরিস্থিতি বিবেচনা করে দেখবে।

ফুটবলে সরকারি হস্তক্ষেপ খুব নেতিবাচকভাবে দেখে ফিফা। এবং সরকারি কোনো হস্তক্ষেপে সে দেশকে প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে নিষিদ্ধের মতো পদক্ষেপও নেওয়া হয়।

ফিলিস্তিনের গাজায় বহুদিন ধরেই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। অবশেষে জাতিসংঘের এক তদন্তে সিদ্ধান্তে পৌঁছেছে, হাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।   

১৯৭০ এর পর কখনো বিশ্বকাপে যেতে পারেনি ইসরায়েল। তবে আগামী বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ বলে, এবার ভালো সম্ভাবনা আছে। নরওয়ে ও ইতালির গ্রুপে থাকা ইসরায়েল গ্রুপে এখন তিনে আছে। দুইয়ে থাকতে পারলে প্লে অফে যেতে পারবে। হাতে আছে আরও তিন ম্যাচ।

ইসরায়েল দল। ছবি: রয়টার্স

আগামী বছর ইসরায়েলের কারণে ইউরোভিশন সং কনটেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও আইসল্যান্ড। গতকাল স্পেনও এই তালিকায় যোগ হয়েছে।

এরই প্রেক্ষিতে ইসরায়েল বিশ্বকাপে গেলে কী হবে, সে আলোচনা শুরু হয়ে গেছে। লোপেস বলেছেন, ‘সময় এলে আমরা এ পরিস্থিতি বিবেচনা করে দেখব। আমরা চাইছি, মানুষ বুঝতে পারুক, যদি ইসরায়েল দল ক্রীড়ার ইভেন্টে অংশ নিতে না পারে বা ইউরোভিশনে অংশ নিতে না পারে তাহলে কিছু মানুষের চোখ খুলবে। কারণ আমাদের চোখ পুরোপুরি খোলা এবং ওরা যা দেখে (অভ্যস্ত), তা সহ্য করতে পারছি না (আমরা)। এ কারণেই আমরা চুপ করে থাকতে পারি না এবং থাকব না।’

দু সপ্তাহ আগে স্প্যানিশ সাইক্লিং রেস ভুয়েলতা আ এস্পানা ১১তম ধাপেই থেমে গিয়েছিল ফিলিস্তিন-পন্থীদের প্রতিবাদে। প্রতিযোগিতায় ইসরায়েল-প্রিমিয়ার টেক নামের এক সাইক্লিং টিম অংশ নেওয়ার নিরাপত্তার কারণে রেস থামিয়ে দেওয়া হয়।

তা রদ্রিকে পেতে বার্সার কত খরচ হলো? ইএসপিএন জানিয়েছে, রদ্রিকে প্রাথমিকভাবে বার্সার খরচ হয়েছে ৬ কোটি ইউরো। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৮৪৭ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়। বার্সায় রদ্রির পারফরম্যান্স...
স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বদলি নামা নিকো উইলিয়ামস। তাঁর কাটব্যাকেই বল পেয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। তাতে নিশ্চিত হয় স্পেনের বিশ্বকাপ। দীর্ঘ আকাঙ্ক্ষিত এই বিশ্বকাপ শিরোপা...
ম্যাচের স্কোরলাইন হয়তো বলবে আর্জেন্টিনা শুধু ১ গোলে হেরেছে। কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনির কৌশল কেন কাজ করল না...
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে, ১৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। এই হারে...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর