নিস্প্রভ আর্জেন্টিনাকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৮:০৬ এএম

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে, ১৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। এই হারে স্বপ্নভঙ্গ মেসির। মহাতারকার বিশ্বকাপ অধ্যায়ের শেষটা জয় দিয়ে রাঙানো হলো না।  

স্পেনের এই বিশ্বকাপ জয়ে কোনো নাটকীয়তা নেই, নেই কোনো রোমাঞ্চ। আসর জুড়ে সাসপেন্স উপহার দেওয়া আর্জেন্টিনা ফাইনালে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে স্পেন জিতেছে প্রচণ্ড দাপট দেখিয়ে। 

রদ্রি, ইয়ামালরা যখন বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতোয়ারা, সেই একই মঞ্চে মেসির কান্নাভেজা চোখ। এবারের বিশ্বকাপে এই মহাতারকার ৮ গোল, ৪ অ্যাসিস্ট। এর চেয়ে বেশি আর কি করা যায়! পারেননি কেবল ফাইনাল জ্বলে উঠতে। আর তাতেই কি বিবর্ণ আর্জেন্টিনা!

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়েছে আলবিসেলেস্তে। পুরো ম্যাচে গোলপোস্টে একটি শটও নিতে পারেনি। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে গোলমুখে নেওয়া শটের সংখ্যা শূন্য। 

১৯৬৬ সালে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের অফিশিয়াল পরিসংখ্যান রাখার ইতিহাস শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো ফাইনালিস্ট দলের ক্ষেত্রে এমন বন্ধ্যাত্বের ঘটনা এটাই প্রথম। যে দলে মেসি আছে, সেই দলের এমন পারফরম্যান্স বড্ড বেমানান।

আর বিপরীতে স্পেন ছিল মহাপরাক্রমশালী। বিশ্বকাপ ফাইনালে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ইউরো চ্যাম্পিয়নদের লড়াই। খেলা দেখে তা বুঝার উপায় নেই। ২০টি শট নিয়েছে স্পেন, এর মধ্যে ১২টি অন টার্গেটে। আর্জেন্টিনা ডিফেন্স করতে করতে হয়রান। প্রথমার্ধে তারা স্পেনের ডিবক্সেই ঢুকতে পারেনি। 

ফাইনালে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের কোনো সেভ করতে হয়নি। বলই যে আসেনি তার কাছে। অন্যদিকে আর্জেন্টিনার সবচেয়ে বেশিবার বল টাচ করা ফুটবলার তাদের গোলকিপার এমিলিয়ানো। এতোটাই বিবর্ণ ছিল আকাশি-নীলরা। তাদের বল দখলের হার ৩৪ শতাংশ। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এটিই আর্জেন্টিনার সর্বনিম্ন বল দখলের হার।

যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ ফাউল করে লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এতে আরো কঠিন হয় লড়াই। শেষদিকে দারুণ কিছু সেভে আকাশি-নীলদের ম্যাচে রাখার চেষ্টা করেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। কিন্তু টিকতে পারেননি।

একের পর এক আক্রমণ করা স্পেনের গোলের দেখা পাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। অতিরিক্ত সময়ের শুরুতেই ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় লা রোহা। 

ফাউলের কারণে নিকো উইলিয়ামস, কিংবা অফসাইডের কারণে ফেরান তোরেসের দ্বিতীয় গোলটি বাতিল না হলে, আরো বড় ব্যবধানে জিততো স্পেন। 

আসরে স্পেন কেবল একটি গোল হজম করেছে। সবচেয়ে কম গোল হজম করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে দে লা ফুয়েন্তের দল। 

ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এসময় সময় হঠাৎ করেই এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে...
ম্যাচের স্কোরলাইন হয়তো বলবে আর্জেন্টিনা শুধু ১ গোলে হেরেছে। কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনির কৌশল কেন কাজ করল না...
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর