৯০৯ দিন পর ফিরেই বার্সার এক হালি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম

অবশেষে ‘ঘরের মাঠ’ কাম্প ন্যুতে ফেরার অপেক্ষার অবসান হলো বার্সেলোনার। বছরের হিসেবে দুই বছরের বেশি সময়। নির্দিষ্ট করে বললে, সংস্কার কাজের জন্য স্টেডিয়াম বন্ধ করে দেওয়ার পেরিয়ে গেছে ৯০৯ দিন। দীর্ঘ সময় পর অবশেষে গতকাল শনিবার রাতে কাম্প ন্যুতে খেলতে নামে কাতালান ক্লাবটি।

কাম্প ন্যুতে ফেরার উপলক্ষ্যটা দারুণভাবে রাঙিয়েছে বার্সেলোনা। ৪৫ হাজার দর্শকের সামনে লা লিগার ম্যাচে ১০ জনের আথলেতিক বিলবাওকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে হানসি ফ্লিকের দল। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। বার্সা অন্য দুটি গোল পেয়েছে রবের্ত লেভানদফস্কি ও ফেরমিন লোপেসের পা থেকে। গোল না পেলেও দারুণ দুটি অ্যাসিস্ট করেছেন লামিন ইয়ামাল।

গতকালের জয়ে সাময়িকভাবে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে বার্সেলোনা। স্প্যানিশ লিগে ১৩ ম্যাচ খেলা ফ্লিকের দলের পয়েন্ট ৩১। দুইয়ে থাকা রেয়াল মাদ্রিদের পয়েন্টও সমান ৩১। তবে মাদ্রিদ একটা ম্যাচ কম খেলেছে। আজ অবশ্য ম্যাচ আছে কার্লো আনচেলত্তির দলের। এলচের বিপক্ষে এ ম্যাচে হার এড়ালেই আবারও শীর্ষে উঠে যাবে মাদ্রিদ।

গতকালের ম্যাচে ফেরা যাক। কাম্প ন্যুয়ের সংস্কারকাজ অবশ্য এখনো পুরোপুরি শেষ হয়নি। গ্যালারির পুরো অংশ প্রস্তুত হয়নি বলে গতকাল ৪৫ হাজার ১৫৭জন দর্শক মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। আর কাজ পুরোপুরি শেষ হলে একসঙ্গে ১ লাখ ৫ হাজার দর্শক মাঠে বসে ম্যাচ দেখতে পারবেন।

ঘরের মাঠে ফেরা উপলক্ষ্যে ম্যাচের আগেই উৎসবমুখর পরিবেশ দেখা যায় কাম্প ন্যুতে। ম্যাচ শুরু হতেই সে উৎসবের আমেজ বাড়িয়ে দেন লেভানদফস্কি। ম্যাচের চতুর্থ মিনিটে নিজেদের বক্সের বাইরে বল হারিয়ে ফেলেছিল বিলবাও। সেটি কেড়ে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতরের বাঁপ্রান্ত থেকে কোনাকুনি শটে স্কোরলাইন ১-০ করেন পোলিশ তারকা।  লা লিগায় এ নিয়ে টানা ৩৩ ম্যাচে অন্তত একটি করে গোল করল বার্সেলোনা।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ইয়ামালের ত্রিভেল্লা পাসে অনেকটা দৌড়ে বাঁপায়ের শটে জালে বল জড়ান ফেরান তোরেস। বিলবাও গোলকিপার উনাই সিমোন অবশ্য চেষ্টা করেছিলেন, কিন্তু সে চেষ্টা সফল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের দেখা পায় বার্সেলোনা। এবার স্কোরশিটে নাম লেখান ফেরমিন লোপেস। বার্সেলোনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ৫৪ মিনিটে লোপেসকে বিপজ্জনক ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওইহান সানচেত।

১০ জনে পরিণত হওয়া বিলবাও ম্যাচের শেষ দিকে আবারও গোল হজম করে। এবার যোগ করা সময়ে ইয়ামালের দুর্দান্ত অ্যাসিস্টে দারুণ ফিনিশিং দেন তোরেস। এ বছর বার্সেলোনার হয়ে এটি তোরেসের ২২তম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে স্প্যানিশ ফুটবলারদের মধ্যে এ বছর সবচেয়ে বেশি গোল এখন তোরেসের।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর