দেড় মাস আগের ঝড় সামলে দাপট দেখিয়েই চলছে দলটি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ এএম

ঘরের মাঠ কাম্প ন্যুতে গতকাল শনিবার ওসাসুনার বিপক্ষে রীতিমতো আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে বার্সেলোনা। নিজেদের পায়ে প্রায় ৮০ শতাংশ বলের দখল রেখে টানা আক্রমণে ওসাসুনা রক্ষণকে ব্যস্ত রাখে হানসি ফ্লিকের দল।

টানা আক্রমণ আর একের পর এক শট নিয়েও কোনোভাবে গোলমুখ খুলতে পারছিলেন না লামিন ইয়ামাল-ফেরান তোরেসরা। অবশেষে বার্সেলোনার ত্রাতা হয়ে হাজির হন রাফিনিয়া। ম্যাচের ৭০ ও ৮৬ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। রাফিনিয়ার জোড়া গোলে দাপট দেখানো ম্যাচে বার্সেলোনা জয় পেয়েছে ২-০ ব্যবধানে।

এ জয়ে ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট হয়ে গেল বার্সার। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল ফ্লিকের দল। মাদ্রিদ অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। আজ রাতে আলাভেসের বিপক্ষে ম্যাচ আছে শাবি আলোনসোর দলের। এই ম্যাচ জিতে ব্যবধান কিছুটা কমার সুযোগ পাবে মাদ্রিদ। একই সঙ্গে মাদ্রিদে নড়বড়ে হওয়া কোচের চেয়ারটাও অন্তত কয়েকদিনের জন্য বেঁচে যাবে আলোনসোর!

অথচ দেড় মাস আগেও লা লিগার পয়েন্ট টেবিলের অবস্থা ছিল বিপরীত। অক্টোবরের শেষ সপ্তাহে এল ক্লাসিকো জেতার পর বার্সার চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল আলোনসোর দল। এরপর হঠাৎ দুর্দশা শুরু হয় মাদ্রিদের। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান তো হাতছাড়া করেছেই,এখন বার্সার চেয়ে পিছিয়ে পড়েছে সাত পয়েন্টের ব্যবধানে।

মাদ্রিদের এমন বেহাল দশায় যেকোনো মুহূর্তে কোচের পদ হারাতে পারেন আলোনসো। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রেয়াল মাদ্রিদের পরের তিনটি ম্যাচের যেকোনো একটিতে হারলেই ছাঁটাই হবেন আলোনসো।

অন্যদিকে পুরোপুরি বিপরীত মেরুতে বার্সেলোনা। এল ক্লাসিকোতে হারের পর থেকে পরের দেড় মাসে এ নিয়ে লা লিগায় টানা সাত ম্যাচই জিতল ফ্লিকের দল। এই সাত ম্যাচেই বার্সা জিতেছে দাপট দেখিয়ে। কাতালান ক্লাবটির দাপট কতটা ছিল, সেটার প্রমাণ মেলে পরিসংখ্যানেও।

ক্রীড়া জগতের পরিসংখ্যান নিয়ে কাজ করা বিশ্বস্ত ওয়েবসাইট অপটা জানাচ্ছে, লা লিগায় সর্বশেষ ৭ ম্যাচেই অন্তত দুই গোলের ব্যবধানে জিতল বার্সা। ২০১৭ সালের পর এই প্রথম এমন কীর্তি গড়ল কাতালান ক্লাবটি। ৮ বছর আগের সেই ঘটনায় লুইস এনরিকে (৫) ও আর্নেস্তো ভালভার্দের (৩) অধীনে টানা ৮ ম্যাচে অন্তত ২ গোলের ব্যবধানে জিতেছিল বার্সা।

শুধু তাই নয়, লা লিগায় টানা ৩৭ ম্যাচে প্রতিপক্ষের জালে অন্তত একটি হলেও গোল করেছে। যেটি গত ১০ বছরের হিসেবে টানা ম্যাচ গোলের যৌথ রেকর্ড। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভালভার্দের অধীনে টানা ৩৭ ম্যাচে ৯৯ গোল করেছিল বার্সা। এবার ৩৭ ম্যাচে ১০০ গোল করল ফ্লিকের দল। 

দল হিসেবে খেলেই যে বার্সা এগিয়ে যাচ্ছে, সেটাও জানাচ্ছে অপটার আরেক পরিসংখ্যান। রাফিনিয়ার গতকালের জোড়া গোলে চলতি মৌসুমে গোল সংখ্যা দাঁড়াল ৬। এতে চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র দল, যাদের চারজন ভিন্ন খেলোয়াড় অন্তত পাঁচটি করে গোল পেয়েছেন- ফেরান তোরেস (১১), লেভানদফস্কি (৮), ইয়ামাল (৬) ও রাফিনিয়া (৬)।

যে ম্যাচ কেউ খেলতে চায় না, সে ম্যাচেই হলো ১০টি গোল। এবারের বিশ্বকাপটা এমনই। প্রতিটি ম্যাচেই থাকছে কিছু না কিছু চমক। গতকাল রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে সান্ত্বনা পুরস্কার...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের মহাতারকাখচিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
লোডিং...

এলাকার খবর