টের স্টেগেনকে নিয়ে বার্সা কোচ

তিনি থাকবেন কি না, ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে তাঁকেই

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ এএম

দীর্ঘদিন ধরেই বার্সেলোনার গোলপোস্টের নিচে অনিয়মিত হয়ে পড়েছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। হাঁটুর চোটের কারণে গত মৌসুমে ক্লাবের জার্সিতে মোটে ৯টি ম্যাচ খেলেছেন জার্মান এই গোলকিপার। চলতি মৌসুমের শুরুতেও অস্ত্রোপচার করিয়েছেন স্টেগেন। এ কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে।

সম্প্রতি চোট কাটিয়ে স্কোয়াডে ফিরলেও সর্বশেষ দুই ম্যাচেই বেঞ্চে বসে থাকতে হয়েছে স্টেগেনকে। গোলপোস্টের নিচে বার্সার প্রধান ভরসা এখন হোয়ান গার্সিয়া। রিজার্ভ হিসেবে আছেন গত মৌসুমে বার্সেলোনার গোলপোস্ট সামলানো ভয়চেক শেজনি। বার্সায় মূল গোলকিপার হিসেবে স্টেগেনকে দেখার সম্ভাবনা তাই খুবই সীমিত।

ওদিকে আগামী জুনে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। জাতীয় দলে নিজের জায়গা পাকাপাকি করতে বিশ্বকাপের আগে ক্লাবে পারফরম্যান্সের বিকল্প নেই। এমন পরিস্থিতিতে স্টেগেন কী করবেন? বার্সায় থাকবেন নাকি ছেড়ে দেবেন?- এমন প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের জবাব দিয়েছেন হানসি ফ্লিক। বার্সেলোনা কোচ জানিয়েছেন, ভবিষ্যতের বিষয়ে স্টেগেনের নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে।

জার্মানির বিশ্বকাপ দলে জায়গা পেতে স্টেগেন জানুয়ারিতে ক্লাব ছাড়বেন কিনা, এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘এটা তাঁর সিদ্ধান্ত। আমরা তাঁর পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আমি মার্ককে সম্মান করি। সে দুর্দান্ত গোলকিপার। আমাদের জন্য ও একজন অসাধারণ খেলোয়াড়। দলের জন্যও একজন ভালো মানুষ। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাঁরই, (ভবিষ্যৎ নিয়ে) তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে।’

এর আগে ২০১৪ সালে জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখকে বার্সায় নাম খেলাম স্টেগান। দীর্ঘ এক দশকের বেশি ক্যারিয়ারি বার্সেলোনার হয়ে ৪২২টি ম্যাচ খেলেছেন স্টেগান। দলের হয়ে ১৭টি শিরোপা জিতেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে এসব পরিসংখ্যান খুব একটা কাজে দিচ্ছে না।

আজ রাতে কোপা দেল রে ম্যাচে চতুর্থ বিভাগের দল গুয়াদালাহারার বিপক্ষে মাঠে নামবে বার্সা। এই ম্যাচে গার্সিয়া বিশ্রামে থাকলেও গোলপোস্টের নিচে স্টেগেনের থাকা নিশ্চিত নয়।

এ প্রসঙ্গে ফ্লিক বলেছেন, ‘হোয়ান (গার্সিয়া) বিশ্রামে থাকবে। কিন্তু আজই (সোমবার) সিদ্ধান্ত নেওয়ার দিন নয়—কে খেলবে তা নিয়ে। আমি কাল (মঙ্গলবার) পর্যন্ত অপেক্ষা করতে চাই। মার্ক (স্টেগান) অবশ্যই দুর্দান্ত গোলকিপার। আমাদের দলে তিনজন অসাধারণ গোলকিপার আছে। এই বিষয়টা নিয়ে আমি খুবই খুশি। দেখা যাক, কী হয়।’

তবে তিন জনের মধ্যে যে গার্সিয়াকেই প্রথম পছন্দ ফ্লিকের, সেটা রাখঢাক না রেখেই বলেছেন বার্সা কোচ, ‘তবে আগেও যা বলেছি, সেটাই স্পষ্ট করে বলছি, হোয়ান (গার্সিয়া) প্রথম পছন্দ। পরের বিষয়টা নিয়ে পরে দেখব, কী হয়। টেক (শেজনি) গত মৌসুমে দারুণ করেছে। ওকে নিয়ে আমরা তিনটা শিরোপা জিতেছি। এই মৌসুমেও যখন গার্সিয়া চোটে ছিল, শেজনি আমাদের দলে ভারসাম্য রক্ষা করেছে। শুধু মাঠে নয়, ড্রেসিংরুমেও ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ সদস্য।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর