অঘটনের হাত থেকে বাঁচল রেয়াল মাদ্রিদ, কোচের চাকরি বাঁচালেন এমবাপ্পে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম

কোপা দেল রে-তে রাউন্ড অব ৩২ এর ম্যাচে গতকাল বুধবার রাতে অল্পের জন্য অঘটনের শিকার হয়নি রেয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবলের তৃতীয় স্তরের দল তালাভেরার মাঠে গিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ ব্যবধানের জয় পেয়েছে শাবি আলোনসোর দল।

মাদ্রিদের জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার সৌজন্যে এ যাত্রায় মাদ্রিদে শাবি আলোনসোর চাকরিটা আরও কয়েকদিন দীর্ঘায়িত হওয়ার সুযোগ তৈরি হলো!

মাদ্রিদের সাম্প্রতিক বেহাল পারফরম্যান্সের জেরে শাবি আলোনসোর কোচের পদটা নড়বড়ে হয়ে পড়েছিল। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে ম্যান সিটির কাছে হারের পর আলোনসোর ওপর আস্থা হারিয়ে ফেলা মাদ্রিদ বোর্ড একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে জানায় স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।

এএসের প্রতিবেদন অনুসারে, মাদ্রিদের পরের তিনটি ম্যাচের যেকোনো একটিতেই হারলেই আলোনসোকে ছাঁটাই করবে মাদ্রিদ। গতকাল তালাভেরার বিপক্ষে ম্যাচটি ছিল আলোনসোর দ্বিতীয় পরীক্ষা। আর সে পরীক্ষায় কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে আলোনসোর!

স্কোরলাইনের মতো তালাভেরার মাঠে ম্যাচটাও হয়েছে জমজমাট। প্রথম ৪০ মিনিটে কোনো দল গোল না পেলেও আক্রমণ-প্রতিআক্রমণ দেখা গেছে। মাদ্রিদ দুবার সুযোগ পেয়েছিল। দুবারই মাদ্রিদকে হতাশ করেছেন তালাভেরার স্প্যানিশ গোলকিপার জেমি গনসালেস। এর মধ্যে একবার এমবাপ্পেকে হতাশ করেছেন, আরেকবার দারুণ প্রচেষ্টায় ঠেকিয়েছেন আরদা গুলাশের ফ্রি কিক।

মাদ্রিদের মতো প্রথম ৪০ মিনিটে দুবার সুযোগ পেয়েছিল তালাভেরাও। দুবারই মাদ্রিদের জাল অক্ষত রেখেছেন আন্দ্রে লুনিন।

৪১ মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা পায় মাদ্রিদ। পেনাল্টি থেকে মাদ্রিদকে এগিয়ে দেন এমবাপ্পে। আর প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ভেতর কর্নার লাইন থেকে এমবাপ্পের বাড়ানো বল মানুয়েল ফারানদোর পায়ে লেগে আশ্রয় নেয় তালাভেরার জালেই। আত্মঘাতী এ গোলের পর ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় তালাভেরা।

বিরতির পর লম্বা সময় আর কোনো দল গোলের দেখা পায়নি। তবে শেষ ১০ মিনিটে ম্যাচের উত্তেজনা বেড়ে যায় কয়েকগুণ। ৮০ মিনিটে তালাভেরার হয়ে একটি গোল শোধ করেন নাহুয়েল আরোয়ো। ৮৮ মিনিটে মাদ্রিদের ব্যবধান (৩-১) আবারও বাড়ান এমবাপ্পে।

এতে একটা রেকর্ডের কাছাকাছি চলে গেলেন ফরাসি তারকা। মাদ্রিদের জার্সিতে চলতি বছর এটি এমবাপ্পের ৫৮তম গোল। স্প্যানিশ ক্লাবটির হয়ে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ডটা রোনালদোর (৫৯)। 

এমবাপ্পের ওই গোলের পর আলোনসোর দল সহজে জিতবে বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও গোল পায় তালাভেরা।

ইসাইয়া নাভারোর দারুণ এক ফ্রি কিক মাদ্রিদের বারে লেগে ফেরত এলে ফিরতি বলে পা লাগিয়ে স্কোরলাইন ৩-২ করেন গনসালো দি রেনসো।

সেখানেই শেষ নয়। যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতাসূচক গোলের খুব কাছে চলে গিয়েছিল তালাভেরা। তবে ইসাইয়া নাভারোর হেড কোনোমতে ঠেকিয়ে মাদ্রিদকে পরের রাউন্ডে তোলেন লুনিন।

অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর