চার পেনাল্টি ঠেকানোর মাঝে হাত ভাঙলেও টের পাননি গোলকিপার!

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম

গত বুধবার রাতে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো বৈশ্বিক কোনো শিরোপা জেতে পারি সাঁ জার্মেই (পিএসজি)। ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে টাইব্রেকারে হারিয়ে বছরের ষষ্ঠ শিরোপা জেতে প্যারিসের ক্লাবটি।

কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে গড়িয়েছিল। আর সেখানে গোলকিপার মাতভে সাফোনভের বীরত্বে পেনাল্টি শুটআউটে ২-১ ব্যবধানে ফরাসি ক্লাবটি। আর সে টাইব্রেকারে অবিশ্বাস্য দক্ষতায় একাই চারটি শট ঠেকিয়েছেন পিএসজি গোলকিপার সাফোনভ।

পিএসজির জয়ের নায়ক সাফোনভকে নিয়ে এবার দুঃসংবাদের পাশাপাশি চমকপ্রদ একটি তথ্যও দিয়েছেন লুইস এনরিকে। তিনি জানিয়েছেন, রুশ এ গোলকিপারের হাতে ফ্র্যাকচার ধরা পড়েছে। লুইস এনরিকের ধারণা, পেনাল্টি শুটআউটের মাঝেই হাত ভেঙেছে সাফোনভের। আর ভাঙা হাত নিয়েই শেষ দুটি পেনাল্টি ঠেকিয়েছেন ২৬ বছর বয়সী এ গোলকিপার।

লুইস এনরিকে বলেছেন, ‘আমি কিছুই ব্যাখ্যা করতে পারছি না। তবে বিষয়টা অবিশ্বাস্য। এটা (হাত ভেঙে যাওয়া) কীভাবে হয়েছে, ও (সাফোনভ) নিজেও জানে না।’

পিএসজি কোচ যোগ করেন, ‘আমাদের ধারণা, তৃতীয় পেনাল্টির সময় এটা হয়েছে। ওই সময় তাঁর মুভমেন্টটা অদ্ভুত দেখাচ্ছিল, ওই সময়ই তাঁর হাত ভেঙে যায়। হাতে ফ্র্যাকচার নিয়েই ও শেষ দুটি শট ঠেকিয়েছে। ওর অ্যাড্রেনালিন এতটাই শক্তিশালী ছিল যে, কোনো ব্যথা ছাড়াই সেটা করতে পেরেছে।’

চোটে থাকা অবস্থাতেও দলকে সাহায্য করার যে মানসিকতা, সেটার প্রশংসা করে সাফোনভ বলেছেন, ‘সাফোনভসহ অন্যদের দলকে সবসময় সাহায্য করার যে মানসিকতা, সেটা সত্যিই অবিশ্বাস্য। এই মনোভাবটাই তো আমরা সবসময় চাই।’

হাত ভাঙার ঘটনা নিয়ে সরাসরি কিছু বলেননি সাফোনভ। তবে টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করে রুশ এ গোলকিপার বলেছেন, ‘আপনারা জানেন, যাই ঘটুক না কেন, আমি ভেঙে পড়ি না।’

ভাঙা হাত নিয়েও দলকে জেতানো সাফোনভ কিন্তু পিএসজির মূল গোলকিপার নন। দলটির নিয়মিত গোলকিপার লুকাস শেভালিয়ের চোটে পড়ার আগ পর্যন্ত ফরাসি এ ক্লাবটির জার্সিতে এক মিনিটও খেলার সুযোগ পাননি তিনি। গত ২৯ নভেম্বর ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে যান শেভালিয়ের। এতে সুযোগ মেলে সাফোনভের। আর সেই সুযোগ দারুণভাবে কাজে লাগান রুশ গোলকিপার। কিন্তু ভাগ্য বেশিদিন সহায় হলো না। দলকে শিরোপা এনে দেওয়ার পথে হাতই ভেঙে ফেললেন। গতকাল এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, তিন-চার সপ্তাহ পর সাফোনভের হাতের অবস্থা পুনরায় যাচাই করা হবে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর