অনেক দিন খবরেই ছিলেন না, হঠাৎ সুযোগ পেয়েই করলেন বাজিমাত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

চোটের কারণে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে লা লিগায় রেয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে ফরাসি তারকার অভাবটা বুঝতে দেননি গনসালো গার্সিয়া। ২১ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারের ‘পারফেক্ট’ হ্যাটট্রিকে গতকাল রোববার রাতে রেয়াল বেতিসকে ৫-১ ব্যবধানে হারিয়েছে রেয়াল মাদ্রিদ। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আবারও চারে নামিয়েছে শাবি আলোনসোর দল।

মজার বিষয়, একদিন আগে গোলকিপার হুয়ান গার্সিয়ার বীরত্বে এস্পানিওলের বিপক্ষে জিতে মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছিল বার্সা। পরের দিন আরেক গার্সিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে পার হলো লস ব্লাঙ্কোরা। অথচ এই গার্সিয়া সর্বশেষ ক্লাব বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর তেমন সুযোগই পাচ্ছিলেন না। প্রি-সিজনে কয়েক ম্যাচে আলো ছড়ালেও মৌসুম শুরু হওয়ার তাঁকে খুব বেশি খেলাননি আলোনসো। গতকাল এমবাপ্পের অনুপস্থিতিতে সুযোগ পেয়েই বাতিমাত করলেন গার্সিয়া।

মাদ্রিদের অন্য গোল দুটি করেছেন রাউল আসেনসিও ও ফ্রান গার্সিয়া। মাদ্রিদের বড় জয়ের দিনেও দুয়ো গ্যালারি থেকে দুয়োধ্বনির শিকার হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে অবশ্য ব্রাজিলিয়ান তারকাকে দলের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন শাবি আলোনসো।

গতকালের জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৪৯। আর মাদ্রিদের গতকালের প্রতিপক্ষ বেতিস ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে।

গতকাল ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাউয়ে ম্যাচে প্রথম গোলের জন্য মাদ্রিদকে অপেক্ষা করতে হয়েছে ২০ মিনিট পর্যন্ত। বক্সের বাঁপ্রান্তে পাওয়া ফ্রি-কিক দূরের পোস্টে নিয়েছিলেন রদ্রিগো। সেখানে ওৎ পেতে থাকা গার্সিয়ার হেড খুঁজে নেয় বেতিসের জাল। চলতি মৌসুমে এটাই ছিল লা লিগায় গার্সিয়ার প্রথম গোল।

প্রথমার্ধে আর কোনো গোল পায়নি মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গার্সিয়া। এবার ডানপ্রান্ত থেকে বল বাড়িয়েছিলেন ফেদে ভালভার্দে। বক্সের বাইরে থাকা গার্সিয়া বুক দিয়ে বল নামিয়ে মাটিতে পড়ার আগেই ডান পায়ের দারুণ এক ভলিতে স্কোরলাইন ২-০ করেন।

৬ মিনিট পর গোলের খাতায় নাম লেখান আসেনসিও। এবার রদ্রিগোর নেওয়া কর্নারে হেডে বেতিসের জালে বল জড়ান স্প্যানিশ সেন্টারব্যাক। ৬৬ মিনিটে একটা গোল শোধ দেয় হুয়ান এরনান্দেস। এরপর কয়েকটি আক্রমণে মাদ্রিদের রক্ষণভাগ কাঁপালেও আর গোলের দেখা পায়নি বেতিস।

উল্টো ৮২ মিনিটে হ্যাটট্রিক আদায় করেন গার্সিয়া। এবার আর্দা গুলাশের পাসে বক্সের ভেতর থেকে বাঁপায়ের ব্যাক হিলে জালে বল জড়ান। হেড, ডান পা ও বাঁ পা থেকে তিন গোল- হয়ে গেল পারফেক্ট হ্যাটট্রিক। আর যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান (৫-১) ফ্রান্সিসকো গার্সিয়া।

গতকালের ম্যাচে ভিনিসিয়ুসকে দুয়ো দিয়েছেন মাদ্রিদ সমর্থকদের একাংশ। ব্রাজিলিয়ান তারকা গোল না পেলেও প্রথমার্ধে বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ করেছিলেন। তাঁর চাপে পড়ে রাইটব্যাক অর্তিসকে তুলে নিতে বাধ্য হয় বেতিস। তবে দ্বিতীয়ার্ধে খুব বেশি সুবিধা করতে পারছিলেন না ভিনি। ম্যাচের ৭৭ মিনিটে তাঁকে তুলে নেন আলোনসো। ওই সময় দুয়োধ্বনির শিকার হন ভিনিসিয়ুস।

এ নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিনির পাশে দাঁড়িয়েছেন আলোনসো, ‘আমি মনে করি, ভিনি অনেক বড় অবদান রেখেছে। ও ম্যাচটা ভালোভাবেই শুরু করেছিল, (অর্তিসকে) হলুদ কার্ড আদায় করে নিয়েছিল, ফলে ওদের রাইটব্যাক বদলাতে হয়েছে।’

আলোনসো যোগ করেন, ‘বিশেষ করে প্রথমার্ধে (ভিনিসিয়ুস) খুবই বিপজ্জনক ছিল। ও চেষ্টা চালিয়ে যায়, দলের জন্য অবদান রাখে। ব্যক্তিগতভাবে ভিনির খেলা আমার ভালো লেগেছে। এখন আমরা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সুপার কোপার ম্যাচ খেলতে যাচ্ছি। ওই ম্যাচে ও (ভিনি) আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।’

ভিনিসিয়ুসকে নিয়ে কথা বলার পাশাপাশি ‘পারফেক্ট’ হ্যাটট্রিকম্যান গার্সিয়াকেও প্রশংসায় ভাসিয়েছেন আলোনসো, ‘গনসালোর (গার্সিয়া) জন্য এটা ছিল স্বপ্নের মতো একটি ম্যাচ। বের্নাবাউয়ে খেলা, (মাদ্রিদের) মূল দলে নিজের প্রথম মৌসুমে হ্যাটট্রিক করা— এটা অসাধারণ।’

গার্সিয়ার প্রশংসায় মাদ্রিদ কোচ আরও বলেছেন, ‘ও প্রতিদিন যে পরিশ্রম করে, খেলার সুযোগ পাক বা না পাক— আমি ওর জন্য খুবই খুশি। ওর মানসিকতা দারুণ। রেয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড় কাকে বলে, ও সেটার চমৎকার উদাহরণ।’

অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর